Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Dr. B.C. Roy Trophy: ড. বি সি রায় ট্রফিতে বাংলার দাপট, চণ্ডীগড়কে ৮-০ গোলে উড়িয়ে জয়ে ফিরল অনূর্ধ্ব-১৬ ফুটবল দল

Dr. B.C. Roy Trophy
Dr. B.C. Roy Trophy

 

কলকাতা, ২৭ আগস্ট : জয়ে ফিরল বাংলা। অনূর্ধ্ব-১৬ জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড. বি সি রায় ট্রফিতে দুর্দান্ত জয় তুলে নিল বাংলার ছেলেরা। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল কোচ গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন বাংলা দল। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চণ্ডীগড়কে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।​বৃহস্পতিবার ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বাংলা। একের পর এক ঝোড়ো আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে চণ্ডীগড়ের রক্ষণভাগ। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলার একচেটিয়া আধিপত্য, ফলে প্রতিপক্ষ চণ্ডীগড় ম্যাচে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি।​বাংলার হয়ে জোড়া গোল করেছেন আজিজুল মণ্ডল ও সুরজ গাজী। এছাড়া দলের হয়ে একটি করে গোল করে তালিকার নাম তোলেন আয়ুশ রজক, দেবরাজ দাস, সুরজ হালদার এবং আয়ান করণ। এই বিশাল ব্যবধানের জয় প্রতিযোগিতার পরবর্তী পর্বের লড়াইয়ে বাংলা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।​উল্লেখ্য, গ্রুপ লিগে বাংলার পরবর্তী তথা শেষ ম্যাচ আগামী শনিবার, ২৯ আগস্ট। সেদিন স্বাগতিক কর্ণাটকের মুখোমুখি হবে বাংলা। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র হওয়ার পর চণ্ডীগড়ের বিরুদ্ধে এই বিশাল জয় শেষ ম্যাচের আগে দলকে অনেকটাই স্বস্তি দেবে। কর্ণাটকের বিরুদ্ধে এই ম্যাচের পরই গ্রুপের পরবর্তী পর্বে ওঠার সমীকরণ আরও স্পষ্ট হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…