Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: দীপাবলিতে বাস্তু পরামর্শ মানলেই লক্ষ্মী আপনার সহায় হবেন, জেনে নিন নিয়ম গুলি!

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   আর কয়েকদিন পরেই আসছে দীপাবলি উৎসব। মানুষ খুবই ধুমধামের সঙ্গে এই উৎসব পালন করবেন। দীপাবলির অন্যতন বিষয় ঘরকে আলোকিত করা। দীপাবলিতে ঘর সাজাতে অনেকেই বেছে নেন প্রদীপ, কেউ মোমবাতি, কেউ বা বিদ্যুতের আলো। আর আতসবাজি তো আছেই! দীপাবলিতে ঘর সাজানোর অন্যতম উপকরণ হল মাটির প্রদীপ। তবে বাস্তুমতে কোন প্রদীপ গুলো ব্যবহার করবেন? কিংবা কোন দিকে কোন প্রদীপ রাখলে জ্বলে উঠবে আপনার ভাগ্যের সলতে, জানেন কী? দীপাবলীর এই সময় বাড়িতে বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো হয়। তবে দীপাবলিতে মাটির প্রদীপে ঘর সাজালে সবচেয়ে ভাল। বাজারে রুপো, পিতল, ও তামার প্রদীপও পাওয়া যায় । তবে বাস্তু বিশেষজ্ঞরা জানান , তার থেকে মাটির প্রদীপ দিয়ে বাড়ি সাজানোই সবচেয়ে ভালো। এতে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়।

 এ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই প্রদীপ বাড়ির কোন দিকে রাখবেন?দীপাবলির রাতে বাড়ির উত্তর দিকে রাখুন মাটির প্রদীপ। বাড়িতে আসবে সমৃদ্ধি। বাড়ির উত্তর দিকে নীল রঙের প্রদীপ রাখলে তা শুভ ফল দিতে পারে। এ ছাড়াও দক্ষিণ দিকে লাল রঙের ও দক্ষিণ-পশ্চিম দিকে গোলাপি রঙের প্রদীপ রাখতে বলছেন বিশেষজ্ঞরা। এই প্রদীপের আলো আসলে আমার আপনার মনের আলোকে জ্বালিয়ে দেবে। মনের গভীরে লুকিয়ে থাকে সমস্ত অন্ধকার ও পাপকে দূরে ছুঁড়ে ফেলে আমাদের আলোর পথে নিয়ে যাবে।

You might also like!