Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Diwali 2025: মাটির প্রদীপ আর আলপনায় সাজুক এবারের দীপান্বিতা লক্ষ্মীপুজো, রইল ঘর সাজানোর সেরা পরামর্শ!

Dipanvitha Lakshmi Puja
Dipanvitha Lakshmi Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে বাংলায় হয় কালীপুজো, আর ভারতের বিভিন্ন প্রান্তে পালন করা হয় লক্ষ্মীপুজো। তবে অনেক বাঙালি পরিবারেও এই দিন দীপান্বিতা লক্ষ্মীপুজোর প্রচলন রয়েছে। এই পুজোয় অলক্ষীকে বিদায় জানিয়ে গৃহে লক্ষ্মীদেবীর আবাহন করা হয়, তাই ঘরদোর পরিচ্ছন্ন ও সজ্জিত রাখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দীপাবলি মানেই আলোয় ভরা উৎসব, আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মাটির প্রদীপে ঘর সাজালে লক্ষ্মীদেবীর কৃপা লাভ হয়। কীভাবে এই পুজোয় ঘর সাজাবেন, সেই টিপস রইল আজকের প্রতিবেদনে।

১) ঘর সাজাতে মাটির প্রদীপ বা কৃত্রিম আলো একটা মূল অনুষঙ্গ। মাটির প্রদীপে এখন অনেক অপশন। প্লেন মাটির প্রদীপ যেমন হয়, নানারকম ডিজাইনার প্রদীপও বেরিয়েছে হাতে আঁকা। সেগুলো সাজিয়ে দিতে পারেন ঘরের কোনও একটা কোণায়।

২) পুজোর আসরে খড়ি মাটি দিয়ে সহজ আলপনা এঁকে তাতেও প্রদীপ ছড়িয়ে দিতে পারেন নকশার আদলে। দেখতে কিন্তু দারুণ লাগবে। বর্তমানে আবার রঙ্গোলির চল রয়েছে। তেমনভাবেও সাজাতে পারেন।

৩) প্রদীপ ঘরের কোনও একটা কোনায় রাখলে ভাল লাগবে। ধরুন, একটা কর্নার শুধু সাজালেন। বারোটা কি চব্বিশটা প্রদীপের সেট বসিয়ে ফুলের রঙ্গোলি করে দিলেন। কিংবা লক্ষ্মীপুজো মানেই বঙ্গবাড়ির অন্দরহমহল থেকে বারান্দাজুড়ে আলপনার বাহার। তার উপরও প্রদীপ সাজিয়ে দিতে পারেন।

৪) ঘরের ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলেও ডিজাইনার মাটির প্রদীপ দিয়ে সাজাতে পারেন। কোনও বড় মূর্তি থাকলে, সেই মূর্তির চারধার দিয়েও আলো দিয়ে সাজান। তবে এই প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরের রোজকার আলো বন্ধ করে রাখুন। দেখবেন মায়াবী এক পরিবেশ তৈরি হবে। আর তার সঙ্গে ঠাকুরঘর থেকে ভেসে আসা ধূপ-কর্পূরের গন্ধ যেন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করবে।

৫) এছাড়া, মোমবাতিরও প্রচুর বৈচিত্র এখন। যার মধ্যে ফ্লোটিং ক্যান্ডেল অন্যতম। ড্রয়িং রুমের মাঝখানে বড় একটা এথনিক পটে ফুলের পাপড়ি ছড়িয়ে ফ্লোটিং ক্যান্ডেল বসিয়ে দিতে পারেন। এছাড়াও কিছু প্রদীপে তেলের বদলে মোম থাকে। যা দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে। কৃত্রিম আলো বন্ধ করে দিন। ঘর মায়াবী হয়ে উঠবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…