Breaking News
 
Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত

 

Festival and celebrations

1 year ago

Bhoot Chaturdashi 2024: ভূত চতুর্দশীতে থাকবে দু'দিন! কবে জ্বালাবেন ১৪ বাতি? কবেই বা খাবেন ১৪ শাক ?

Bhoot Chaturdashi
Bhoot Chaturdashi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কালিপুজো মানেই আলোর উৎসব। আর সেই দিনই পালিত হয় ভূত চতুর্দশী। বাঙালি ঘরে ১৪ বাতি আর ১৪ শাক খাওয়ার রীতি । এই দিনটি মূলত মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয় এবং কালীপুজোর পূর্ববর্তী দিন হিসেবে উল্লেখযোগ্য।

এ বছর ভূত চতুর্দশী তিথি ৩০ অক্টোবর দুপুর ১:১৫ মিনিটে শুরু হচ্ছে এবং ৩১ অক্টোবর দুপুর ৩:৫২ মিনিট পর্যন্ত চলবে। এর পরেই অমাবস্যা শুরু হবে, যা কালীপুজোর দিন হিসেবে পালিত হয়। উদয় তিথি অনুযায়ী, এই বছর ভূত চতুর্দশী কালীপুজোর দিনই পালন করা হবে।

ভূত চতুর্দশী উপলক্ষে মৃত আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ দিন বিশেষ করে পরিবারে মৃত সদস্যদের স্মরণ করা হয় এবং তাদের জন্য পুজো করা হয়। অনেকেই এই দিন ১৪টি বাতি প্রজ্বলন করেন, যা আত্মাদের প্রতি শ্রদ্ধার প্রতীক। ১৪ প্রকার শাক-সবজি খাওয়ার রীতি প্রচলিত রয়েছে, যা কেবল খাদ্য উৎসর্গ করার জন্য নয়, বরং জীবনের প্রাচুর্য এবং সবুজের প্রতি শ্রদ্ধারও প্রতীক।

You might also like!