Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Viral Throwback: ‘র‌্যাঞ্চো’ হয়ে কোটি মন জয়, অথচ নীরব আমির! অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে ঘিরে নতুন বিতর্ক

Sonam Wangchuk Aamir Khan
Sonam Wangchuk Aamir Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে ‘র‌্যাঞ্চো’ চরিত্রে আমির খানের অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। তবে বাস্তবের ‘র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক যখন অনশনের জেরে শারীরিকভাবে সংকটজনক অবস্থায়, তখন আমির খানের নীরবতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে টানা ১৮ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অভিনেতা ওমি বৈদ্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি তাঁর সুস্থতা কামনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ‘র‌্যাঞ্চো’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পাওয়া আমির খানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না আসায় সমাজমাধ্যমে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।


এরই মধ্যে ভাইরাল হয়েছে সোনম ওয়াংচুকের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে তিনি ‘থ্রি ইডিয়টস’ নিয়ে বলতে গিয়ে ছবির চিত্রনাট্য এবং সমাজের উদ্দেশে দেওয়া ইতিবাচক বার্তার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ছবিটি অত্যন্ত সুন্দরভাবে নির্মিত এবং তা দর্শকদের গুরুত্বপূর্ণ একটি বার্তা পৌঁছে দিতে সফল হয়েছে। সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, পর্দার ‘র‌্যাঞ্চো’ চরিত্রের সঙ্গে নিজেকে কতটা মিল খুঁজে পান, তখন বরাবরের মতোই রসিকতার সুরে জবাব দিয়েছিলেন সোনম। তাঁর কথায়, “আমি আর কী বলব! কেউ একজন আমাকে বলেছিলেন, ছবিতে যে চরিত্রটি দেখানো হয়েছে তার চেয়ে আমি অনেক বেশি সুন্দর। আমি নিজেকে কীভাবে সেই চরিত্রের সঙ্গে জুড়ব? আপনিই বলুন।” তাঁর এই মন্তব্য সে সময় যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল।

অন্যদিকে, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে বিষয়টি এবার আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। সমাজকর্মী ও আইনজীবী রাকেশকুমার সাইনি জনস্বার্থ মামলা দায়ের করে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। আবেদনে তিনি দাবি করেছেন, অবিলম্বে ওয়াংচুককে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করে তাঁর জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। সোনমের শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ যত বাড়ছে, ততই জনমনে প্রশ্ন জোরালো হচ্ছে—বাস্তবের ‘র‌্যাঞ্চো’-র এই কঠিন সময়ে বলিউডের ‘র‌্যাঞ্চো’ কি শেষ পর্যন্ত মুখ খুলবেন? 

You might also like!