Entertainment

2 years ago

CarryMinati:কে এই ক্যারিমিনাতি? জেনে নিন এর আসল পরিচয় সহ মোট রোজগার

Ajey Nagar/ CarryMinati Indian YouTuber
Ajey Nagar/ CarryMinati Indian YouTuber

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউটিউব এখন অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। যে কোনও সমস্যার সমাধান এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকের আবার রুটিরুজির মাধ্যমও ইউটিউব। দেশের প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিয়ো তৈরি করে রাতারাতি লক্ষ্য লক্ষ্য টাকা কামিয়েছেন।দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার  অজয় নাগর (Ajey Nagar) যিনি ক্যারিমিনাতি নামে বেশি পরিচিত, তিনি ভারতের ফরিদাবাদের ইউটিউবার এবং স্ট্রিমার।ক্যারিমিনাতি ওরফে অজয় নাগর (Ajey Nagar) 12 জুন 1999 সালে হরিয়ানার ফরিদাবাদ জেলার একটি গুর্জার পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের পরিবারে 4 জন সদস্য রয়েছে এবং সবাই হরিয়ানায় থাকেন।  তার বাবার নাম বিবেক নগর এবং তার মা একজন গৃহিণী, অজয়ের বাবা-মা ছাড়াও তার যশ নগর নামে একটি ভাইও রয়েছে। জেন ওয়াই ভারতীয়রা সকলেই সুপরিচিত এই নামটির সঙ্গে। ২১ বছরের ক্যারিমিনাতির ইউটিউবে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা শুনলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই, 39.2M মিলিয়ন অর্থাত্ প্রায় কেটি ৯২ লক্ষ্য মানুষ ফলো করেন তাঁর ভিডিয়ো।


ইউটিউব চ্যানেলে নানা ধরণের ভিডিও তুলে ধরেন ক্যারিমিনাতি। রোস্টিং থেকে শুরু করে মজাদার কন্টেন্ট ,মূলত এই ধরণের ভিডিওই বেশি দেখা যায় তাঁর চ্যানেলে। এমনকি তার কালেকশনে বেশ কিছু গানও রয়েছে যা দারুণ জনপ্রিয় হয়েছে তার ফ্যানেদের মধ্যে।

ক্যারিমিনাতি গান :

2019 : Bye PewDiePie

2019 : Trigger

2020 : Zindegi

2020 : Yalgaar

2021 : Vardaan


কার সাঙ্গে ডেট করছে তিনি ঃ

ক্যারিমিনাতি এর প্রেমের জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে, তিনি এখনও তার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু প্রকাশ করেননি। তবে গুজব রয়েছে যে তিনি বর্তমানে 2020 সালে অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পী অবনীত কৌরের সাথে ডেটিং করছেন।

 ইউটিউবে প্রবেশ ঃ 

লোকেরা ক্যারির মন্তব্য পছন্দ করার পরে, CarryMinati তার চ্যানেলের নাম অ্যাডিকটেড A1 থেকে CarryDeol- পরিবর্তন করেন, যেখানে তিনি গেম প্লে ভিডিওর পাশাপাশি রোস্ট ভিডিও রাখতেন।

 সেই সময়ে, কেরি ভারতে প্রথমবারের মতো রোস্টিং কন্টেন তৈরি শুরু করেছিলেন, যার জন্য ক্যারিমিনাতি ভিডিওগুলি খুব জনপ্রিয় হয়ে উঠছিল। কিন্তু অজয় নগরের চ্যানেলটি আরও জনপ্রিয়তা পেয়েছিল যখন তিনি ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ইউ টিউবার বিবি কি ভাইনস অর্থাৎ ভুবন বমকে রোস্ট করেছিলেন। 

 এই ভিডিওটি ছিল অজয় নগরের ইউটিউব ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এবং ক্যারিমিনাতি  এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এই সময়েই অজয় নগর তার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে ক্যারিমিনাটি রাখে।

ক্যারিমিনাতি বিতর্ক

2020 সালে ইউটিউব বনাম টিকটক ট্রেন্ডের সময় একটি রোস্টিং ভিডিও বানান তিনি। যা নিয়ে তুমুল আলোচনা হয় দেশজুড়ে। একাধিক তর্ক বিতর্কের সৃষ্টিও হয়। যদিও এই ভিডিওর পর থেকেই বিপুল হারে জনপ্রিয়তা পেয়ছেন বলে দাবি করেন অনেকে।যদিও  এই ভিডিও আপলোড করার কিছুদিন পরেই সেটি রিমুভ করে দেওয়া হয় প্ল্যাটফর্ম থেকে।

টাইম ম্যাগাজিনের 'টেনথ নেক্সট জেনারেশন লিডার্স 2019' জায়গা পান তিনি। ফোর্বস-এর ‘30 আন্ডার 30 এশিয়াবিভাগেও স্থান পান ক্যারিমিনাতি। 2022 সালে রানওয়ে 34 ছবিতে একটি ক্যামিওতে তাঁকে দেখা যায়।


ক্যারিমিনাতির আয়

 অনেকেরই প্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি। তাই তাদের কাছে কৌতূহল তিনি মাসে কত আয় করেন বা তাঁর সম্পত্তির পরিমাণ কত? এমনকি ক্যারিমিনাতি একটি পোস্ট বা ইউটিউব ভিডিও থেকে কত টাকা উপার্জন করেন তাও জানতে চান অনেকে।

 এক রিপোর্ট অনুযায়ী, 1.35 মিলিয়নের বেশি মানুষ প্রতিদিন তার ভিডিও দেখেন। সেই অনুযায়ী প্রতি হাজার ভিউ- প্রায় 3 ডলার থেকে 7 ডলার আয় করে তাঁর চ্যানেল।

 ক্যারিমিনাতি প্রতি ভিডিও থেকে প্রায় 1 লাখ টাকা আয় করে থাকেন। তাঁর নেট ওয়ার্থ 41 কোটি টাকার বেশি। ইউটিউব ছাড়াও ব্র্যান্ড প্রমোশন, গান, সিনেমা ইত্যাদি জায়গা থেকে মোটা অঙ্ক আয় করেন তিনি।

You might also like!