Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 weeks ago

Mimi Chakraborty Marriage: মিমির ‘ওনার’ কে? বিয়ের জল্পনার মাঝেই রহস্য বাড়ালেন অভিনেত্রী, অঙ্কুশের প্রশ্নে দিলেন মজার জবাব

Bengali actor Mimi Chakraborty
Bengali actor Mimi Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তী। চলতি মাসেই তাঁর বিয়ে নিয়ে খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে খুব বেশি কিছু বলেননি অভিনেত্রী। তবে সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ফের উসকে দিয়েছে প্রেম ও বিয়ের জল্পনা।

মঙ্গলবার রাতে বেশ কয়েকটি সেলফি নিজের প্রোফাইলে শেয়ার করেন মিমি। ছবিগুলির সঙ্গে তাঁর লেখা ক্যাপশনেই লুকিয়ে ছিল রহস্যের ইঙ্গিত। মিমি লেখেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার।’ আর এই ‘ওনার’ শব্দটিই নেটপাড়ার নজর কেড়েছে। মিমির ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা অঙ্কুশ হাজরা অবশ্য সুযোগ হাতছাড়া করেননি। কমেন্ট বক্সে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ‘এই ওনার-টা কে?’ বন্ধুর এমন প্রশ্নের উত্তরে মিমিও মজার ছলে লেখেন, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস।’ দুই বন্ধুর এই কথোপকথন ঘিরে স্বাভাবিক ভাবেই অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।

মিমি দীর্ঘদিন ধরেই নিজের ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ্যে না আনার জন্য পরিচিত। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে বিশেষ কারও উপস্থিতির ইঙ্গিত মিললেও সেই ব্যক্তির পরিচয় কখনও স্পষ্ট করেননি তিনি। এবার বিয়ের খবরের মাঝেই ‘ওনার’ প্রসঙ্গ সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে—তবে কি সত্যিই জীবনে বিশেষ কেউ রয়েছেন মিমির? জানা গিয়েছে, নভেম্বরে বাগদান ও রেজিস্ট্রি এবং ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। এমনকী, বিয়েটি হতে পারে ডেস্টিনেশন ওয়েডিং। পাহাড়প্রেমী মিমির জন্য কালিম্পংকে বিয়ের স্থান হিসেবে বেছে নেওয়ার খবরও সামনে এসেছে। জলপাইগুড়ির মেয়ে মিমির সঙ্গে পাহাড়ের টান নতুন নয়।


তবে মিমির হবু জীবনসঙ্গীকে ঘিরেই সবচেয়ে বেশি রহস্য। সূত্রের খবর অনুযায়ী, তিনি নৌসেনায় কর্মরত এবং তাঁর নাম সিদ্ধার্থ। টলিপাড়ার কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুজোর আড্ডাতেও সিদ্ধার্থকে দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে। এমনকী, মিমির সঙ্গে সেলফিতেও তিনি ছিলেন। কিন্তু সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে না আসায় সেই ছবি তখন বিশেষ নজর কাড়েনি। এর মধ্যেই কাজের দিক থেকেও নতুন খবর রয়েছে মিমিকে ঘিরে। দীর্ঘ ১১ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় ফের কাজ করতে চলেছেন অভিনেত্রী। অয়ন চক্রবর্তীর পরিচালনায় তৈরি হতে চলা ছবিটির নাম ‘তাণ্ডব’। এর আগে ২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষবার অভিনয় করেছিলেন মিমি। সেই সময় রাজ ও মিমির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরের বছর, ২০১৬ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

সময় অবশ্য অনেকটাই বদলেছে। রাজ চক্রবর্তী বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসার করছেন এবং তাঁদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে, রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খবর সামনে আসেনি। বরাবরই নিজের ব্যক্তিগত পরিসরকে সংবাদমাধ্যমের নজর থেকে দূরে রেখেছেন অভিনেত্রী। এখন তাঁর ‘ওনার’ কে, সত্যিই কি নভেম্বরে বাগদান এবং ডিসেম্বরে বিয়ে—এই প্রশ্নগুলির উত্তর জানতে মিমির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই অনুরাগীরা।

You might also like!