Entertainment

2 years ago

The Kerala Story: অপমানজনক মেসেজের প্রতিবাদে ঠিক কি বললেন 'দ্য কেরালা স্টোরির' খলনায়িকা?

The Kerala Story (Symbolic Picture)
The Kerala Story (Symbolic Picture)

 

দ্য কেরালা স্টোরিঃ বিনোদনের শিরোনামে প্রতিদিন চোখ রাখলেই যে খবর দেখতে পাওয়া যাচ্ছে তাঁর কেন্দ্রে রয়েছে 'দ্য কেরালা স্টোরি'। এই ছবিকে ঘিরে প্রথম থেকেই চরছিল বিতর্কের পারদ এবং তৈরি হয়েছিল জল্পনার রঙ্গমঞ্চ। আবারও এই বিতর্কের নতুন আগুনের আঁচ এসে পড়ল এর খলনায়িকার দিকে। 

জানা যাচ্ছে, কেরালা স্টোরির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সোনিয়া বালানি। নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য বাস্তবে চরম অপমানের শিকার হতে হচ্ছে। অনেকেই তাঁকে অপমানজনক মেসেজ পাঠাচ্ছেন। সিনেমায় একজন মুসলিম মেয়ে আসিফার ভূমিকায় অভিনয় করেছেন সোনিয়া। রুমমেটদের কী ভাবে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন সেই চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেগেটিভ চরিত্রে দর্শকের প্রশংসা কুড়ালেও একাংশ তাঁকে কটাক্ষের বানে বিদ্ধ করছে। সোনিয়া বলেন, 'অনেক অপমানজনক মেসেজ পাচ্ছি। কারণ এই ছবিতে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। সেই সঙ্গে বেশ কিছু কঠিন সংলাপও বলেছি। ভগবানকে নিয়ে বলা ওই সংলাপের জন্যই এত অপমান হতে হচ্ছে।' তিনি আরও বলেন, 'আমি জানি আমার চরিত্রটাকে একটা বড় অংশের মানুষ পছন্দ করেননি। কিন্তু, তাঁরা যদি বোঝেন এটা সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত একটি ছবি সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনাতা তৈরি করতে ছবিটি বানানো হয়েছে সেই দিন হয়তো এই ভুল ধারণা ভেঙে যাবে।'

You might also like!