Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 weeks ago

Dev-Subhashree: দেব-শুভশ্রীকে ছুঁতে চান? ভক্তদের জন্য বড় চমক, শুধু মানতে হবে এই একটি শর্ত

Bengali film stars Dev and Subhashree Ganguly
Bengali film stars Dev and Subhashree Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজো যত এগিয়ে আসছে, দেবের অনুরাগীদের উত্তেজনাও ততই বাড়ছে। কারণ দীর্ঘ প্রায় এক দশক পর ফের রোম্যান্টিক জুটিতে বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। ২০২৫ সালে তাঁদের পুনর্মিলন ঘিরে টলিপাড়া থেকে শুরু করে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল উন্মাদনা। ‘ধূমকেতু’ ছবিকে ঘিরে সেই উচ্ছ্বাসের আঁচ পৌঁছেছিল বক্স অফিসেও। তবে তখন পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে না পেয়ে নতুন ছবিতে এই জুটিকে ফের একসঙ্গে দেখার দাবি জানিয়েছিলেন ভক্তরা। এর পর কেটে গিয়েছে অনেকটা সময়। বিতর্ক, মান-অভিমান পেরিয়ে ফের দেব-শুভশ্রী জুটিকে নিয়ে তৈরি হয়েছে নস্ট্যালজিয়া। ‘দেশু ৭’-এর প্রচারঝলকে তাঁদের একসঙ্গে দেখে পুরনো দিনের স্মৃতি ফিরে পেয়েছেন অনুরাগীরা। টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের একটাই আক্ষেপ, অপেক্ষার যেন আর শেষ হচ্ছে না। আর এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে আসছেন দেব।

কীরকম? কৌতূহল অমূলক নয়। কারণ দেব-শুভশ্রীর তরফে বিশেষ উপহার ভক্তদের কাছে পুরস্কার অর্জনসম, বললেও অত্যুক্তি হয় না। শুক্রবার প্রযোজনা সংস্থার অফিসে বিশ্বকর্মা পুজো সেরে রাত-বিরেতে সোশাল পাড়ায় রীতিমতো উত্তেজনার পারদ চড়ালেন সুপারস্টার ‘রোমিও’। কি না অনুরাগীরা যাতে প্রিয় জুটির সঙ্গে একান্তভাবে কথা বলতে পারেন, তার জন্য এবার বিশেষ সুযোগ করে দিতে চলেছেন তিনি। তবে হাজার হাজার ভক্তদের মধ্যে এই সুযোগ পাবেন শুধু সাতজনই। অভিনেতা-প্রযোজকের পোস্ট অনুযায়ী, সাতজন অনুরাগী একান্তে দেব-শুভশ্রীর সাক্ষাৎকার নিতে পারবেন। আসলে ‘দেশু’র পুনর্মিলন নিয়ে ভক্তদের মনে হাজারো প্রশ্ন। একসময়ে প্রেমপর্ব, তারপর তিক্ত বিচ্ছেদের অভিজ্ঞতা পেরিয়ে আবারও যখন একে-অপরের মুখোমুখি হলেন, তখন কেমন অনুভূতি? গত ১ বছরে বারবার ভক্তরা এহেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবার সশরীরেই দেব-শুভশ্রীকে কাছ থেকে দেখার, ছোঁয়ার, সময় কাটানোর সুযোগ পাবেন তাঁরা। তবে মানতে হবে একটাই শর্ত!


কী সেটা? ‘দেশু ৭’ নির্মাতারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, ‘আপনার প্রশ্নে কি দেব-শুভশ্রীকে চমকে দেওয়ার ক্ষমতা আছে? প্রমাণ করুন আপনি তাঁদের কত বড় ফ্যান। আর তাঁদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে যান!’ বলাই বাহুল্য শুক্রবার রাতের এই এক পোস্ট সোশাল পাড়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে। 


You might also like!