Entertainment

3 years ago

Shah Rukh Khan: শাহরুখের নতুন ছবির শ্যুটিং বন্ধের দাবিতে বিক্ষোভে শামিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল

Vishwa Hindu Parishad, Bajrang Dal joined the protest to demand stop shooting of Shahrukh's new film
Vishwa Hindu Parishad, Bajrang Dal joined the protest to demand stop shooting of Shahrukh's new film

 

ভোপাল, ১৭ ডিসেম্বর : শাহরুখ খানের নতুন সিনেমা ‘রিটার্ন টিকিট’-এর শ্যুটিং বানচালের দাবিতে প্রতিবাদে শামিল হলেন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা৷ সূত্রের খবর, শাহরুখের নতুন ছবি ‘রিটার্ন টিকিট’-এর শ্যুটিংয়ের জন্য জব্বলপুরের ভেদাঘাটের তিনটি জায়গাকে বাছা হয়৷ সেইমতো গতকাল শ্যুটিং শুরু হওয়ার পরেই বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা সেখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ ঘটনার খবর পাওয়ার পরে পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসেন৷ পুলিশ সূত্রের খবর, বিক্ষোভকারীদের সামলাতে তাঁদের  বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা৷ তাতে কাজ হয়নি৷ উল্টে বিক্ষোভকারীরা পঞ্চবটীর বাইরের এলাকায় ধর্নায় বসে পড়েন৷

সুমিত সিং ঠাকুর নামে এক বিক্ষোভকারী জানিয়েছেন, শাহরুখের ‘পাঠান’ সিনেমায় গেরুয়া রংয়ের অবমাননা করা হয়েছে৷ একারণে শাহরুখের নতুন সিনেমার শ্যুটিংয়ের বিরোধিতা করছেন তাঁরা৷ বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা আরও জানান, শ্যুটিং শেষ হওয়ার পরে তাঁরা ওই এলাকা গোমূত্র ঢেলে পবিত্র করবেন৷ বিক্ষোভরত হিন্দুত্ববাদীরা হনুমান চালিশাও পাঠ করেন৷

You might also like!