Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 weeks ago

Vijay-Trisha Buzz: ফের একসঙ্গে বিজয়-তৃষা, ইংল্যান্ডের রেসিং সার্কিটে উপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা

Vijay, Trisha, Ajith Kumar at Silverstone Circuit
Vijay, Trisha, Ajith Kumar at Silverstone Circuit

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই। এর মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল বিজয় ও তৃষাকে। এবার ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে তাঁদের একসঙ্গে উপস্থিতির ছবি ও খবর ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এর আগে নরওয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ও তৃষাকে। এবার ইংল্যান্ডের রেসিং সার্কিটে একই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছে। অনুষ্ঠানে বিজয় সবুজ পতাকা নেড়ে ৪৪টি গাড়ির একটি মেগা রেসের সূচনা করেন। গ্যালারিতে তাঁর পাশেই ছিলেন তৃষা। জিনস, টি-শার্ট ও মেরুন জ্যাকেটে দেখা যায় অভিনেত্রীকে। রেসিং ট্র্যাকে উত্তেজনার মধ্যেই রেসার অজিত কুমারকে আলিঙ্গন করতে দেখা যায় বিজয়কে। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তও নজর কাড়ে দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারও।


বিজয় ও তৃষার সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অন-স্ক্রিন জুটি তাঁরা। ‘ঘিলি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘থিরুপতি’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন বরাবরই দর্শকদের প্রশংসা পেয়েছে।  গত কয়েক বছর ধরে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। বিভিন্ন সময়ে একসঙ্গে তাঁদের দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এমনকি তাঁদের সম্পর্ক ২০২১ সাল থেকে চলছে বলেও বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। তবে এই দাবির কোনও আনুষ্ঠানিক সত্যতা প্রকাশ্যে আসেনি। 

সম্প্রতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁর স্ত্রী সঙ্গীতার সঙ্গে সম্পর্ক এবং তৃষাকে ঘিরে ওঠা বিভিন্ন দাবিকে কেন্দ্র করেও চর্চা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্য বক্তব্য ছাড়া এই সমস্ত জল্পনাকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। এদিকে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বিজয়ের ব্যক্তিগত জীবনও আগের তুলনায় আরও বেশি নজরে এসেছে। তারই মধ্যে তৃষার সঙ্গে তাঁর ফের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে—স্রেফ দীর্ঘদিনের বন্ধুত্ব, নাকি সত্যিই তাঁদের সম্পর্ক অন্য কোনও দিকে এগিয়েছে? উত্তর অবশ্য এখনও অধরাই। 


You might also like!