
মুম্বই, ২৯ ডিসেম্বর : প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নীতিন মনমোহন বৃহস্পতিবার মুম্বইয়ে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে মারা গেলেন। তিনি রেখে গেলেন স্ত্রী ডলি, এক ছেলে সোহম ও এক মেয়ে প্রাচীকে। জানা গিয়েছে, নিতিন প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে এবং ভেন্টিলেটরে ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বোল রাধা বোল, লাডলা, ইয়ামলা পাগলা দিওয়ানা, আর্মি, শূল, লাভ কে লিয়ে কুছ ভি কারেগা, দশ, চল মেরে ভাই, মহা-সংগ্রাম, ইনসাফ, দিওয়াঙ্গি, নয়ি পড়োসান, অধর্ম, বাগী, ইনা মীনা ডিকা-এর মত সিনেমাগুলির দায়িত্ব নিয়েছিলেন নীতিন।
