
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'প্রেমপাগল' শব্দটা বেশ পরিচিত। এই নিয়েই পৃথিবীতে অসাধারণ অনেক কাহিনী লেখা হয়েছে। কিন্তু এমন ঘটনা বোধহয় বিরল বা নেই বললেই হয়। গাজিয়াবাদের এক প্রেমিকের এমনই এক পাগলামি শুনলে অবাক হবেন।
নিজের প্রেমিকার জন্য আস্ত একটা গোলাপ বাগান বানিয়েছেন এক ব্যক্তি। যে ফার্মে এই গোলাপ বাগানটি তৈরি করা হয়েছে সেই ফার্মটির পরিচালনা করেন পরিবেশবিদ প্রদীপ ঢলিয়া। প্রদীপ জানিয়েছেন, যে একবার একটি ছেলে তার কাছে আসে এবং বান্ধবীর জন্য একটি গোলাপ বাগান তৈরি করার প্রস্তাব দেয়। প্রদীপ এই প্রস্তাবে খুবই খুশি হয়।
বাগানটি তৈরি করতে মোট 8 মাস সময় লাগে। প্রদীপ তার বাগান থেকে মানুষকে রোপণের জন্য বিনামূল্যে চারাও দেয়। এই বাগানের সুন্দর গোলাপ আকর্ষণ করে বহু মানুষকে। তবে ওই প্রেমিক প্রদীপকে তাঁর পরিচয় গোপন রাখতে বলেছিল। তাই ওনার আসল পরিচয় আজও জানা যায়নি। তবে আরও একটি গোপন রহস্য লুকিয়ে আছে এই বাগানটির মধ্যে। ছিলেটি প্রদীপকে জানায়, শুধু প্রেমিকাকে নিবেদন করার জন্যই এই বাগান বানানো হয় নি। প্রেমীকাকে উপহার দেওয়া প্রধান। সঙ্গে আরেকটি কারণ হলো,যারাই এই বাগানটি দেখবে তারাই আমাদের প্রেমকে স্মরণ করবে। এভাবেই আমাদের প্রেম চিরন্তন হয়ে যাবে।
