
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ। বিয়ে উপলক্ষ্যে, নাচ-গান আর ঝলমলে আলোয় অতিথি আপ্যায়নের আয়োজনে কোনও কমতি থাকছে না। জয়সলমের বিমানবন্দরে দেখা গেল রাজস্থানী লোকনৃত্যের ঝলকও। মায়ানগরীর অন্যতম জনপ্রিয় জুটির বিয়ে উপলক্ষে চারদিকে যেন সাজসাজ রব।৫ ফেব্রুয়ারি রবিবার সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন সিড-কিয়ারা।
বিয়ে সমাপনের পরই যে বিষয় টি মাথায় আসে তা হল রিসেপশন! সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের নিয়ে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন সিড-কিয়ারা। শুধু তারকারাই নন, সেই অনুষ্ঠানে আমন্ত্রিন জানানো হবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। যুগলের ঘনিষ্ঠ সূত্রে খবর, সংবাদমাধ্যমের সঙ্গে দুই তারকারই যথেষ্ঠ ভাল সম্পর্ক। তাই নিজেদের জীবনের নতুন অধ্যায় উদ্যাপনে সাংবাদিকদেরও শামিল করতে চান সিড-কিয়ারা।
