Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Star Exclusive Gift: ভালোবাসার দাম কোটি টাকা! গৌরীর জন্য এক্সক্লুসিভ উপহার আমিরের

Aamir Khan gifts girlfriend Gauri Spratt rare aquamarine ring
Aamir Khan gifts girlfriend Gauri Spratt rare aquamarine ring

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন আমির খান। কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদের পর শৈশবের বন্ধু গৌরী স্প্র্যাট-এর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্ক এবার আরও এক ধাপ এগোল এক বিলাসবহুল উপহারের মাধ্যমে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গৌরীর হাতে নজর কাড়ে এক অনন্য আংটি। পরে জানা যায়, সেটি কোনও সাধারণ অলঙ্কার নয়—বরং বিশেষভাবে তৈরি একটি এক্সক্লুসিভ রিং, যা এখনও বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চই হয়নি। এই বিরল আংটিটির দাম কয়েক কোটি টাকা বলেই সূত্রের খবর। বিলাসবহুল ব্র্যান্ডের এই কাস্টম-মেড আংটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এমনকি বিপুল অর্থ থাকলেও এটি কেনা সম্ভব নয়, কারণ এটি এখনও বাজারজাত করা হয়নি। আর সেই বিরল জিনিসই নিজের প্রেমিকাকে উপহার দিয়েছেন আমির, যা ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, বিপুল সম্পত্তির মালিক আমির খানের জীবনযাপনও যথেষ্ট বিলাসবহুল। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে পঞ্চগনির বাগানবাড়ি, এমনকি বিদেশে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিল্‌সেও রয়েছে তাঁর সম্পত্তি। এই তালিকায় এবার নতুন সংযোজন গৌরীর সেই বিশেষ আংটি, যা যেন তাঁদের সম্পর্কের নতুন প্রতীক হয়ে উঠেছে। 


You might also like!