Entertainment

3 years ago

Kolkata Film festival 2022 : চলচ্চিত্র উৎসবের আকর্ষণ 'হাতের স্পর্শ', অঙ্গ প্রতিস্থাপন নিয়ে চেতন বাড়াতে তথ্যচিত্র

Kolkata Film festival 2022
Kolkata Film festival 2022

 

কলকাতা, ১৫ ডিসেম্বর  : জনমানসে অঙ্গ প্রতিস্থাপনের বার্তা পৌঁছে দিতে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র 'হাতের স্পর্শ' দি ডিভাইন টাচ। ‘টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন' পূর্বাঞ্চল এবং পিজি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কাজ হবে।

ছবিতে অতিথি শিল্পী হিসাবে চমক দিয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শনি থেকে মঙ্গল নন্দন-১ ও ২ এবং বাংলা আকাদেমি সভাঘরে এই তথ্যচিত্র দেখানো হবে। আবিরের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন পিজির দুই চিকিৎসক। আর সামাজিক দায়বদ্ধতার জন্য কোনও পারিশ্রমিক নেননি টলিউডের এই নায়ক।

রিজিওনাল টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (‘রোটো')-র তরফে ডা. অর্পিতা চৌধুরি জানিয়েছেন, “কিডনি বা লিভার প্রতিস্থাপনে মৃতের শরীরের অভ্যন্তর থেকে অঙ্গ নেওয়া হয়। মস্তিষ্কের মৃত্যু হওয়া ব্যক্তির পরিজন বাইরে থেকে বুঝতে পারেন না। তাও সংখ্যাটা হাতে গোনা। আর হাত প্রতিস্থাপনের জন্য মৃত ব্যক্তির হাতটাই কেটে নেওয়া হবে। যাঁর হাত নেই এমন ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হবে।” ‘রোটো’ কাউন্সিলর নির্মল ধরের কথায়, “সমস্যা হল, মৃতের পরিজনরা তো দেখতে পাবেন তাঁর প্রিয় মানুষটির হাত বাদ দেওয়া হয়েছে। এই বাস্তবকে মেনে নিতে পারলেই কলকাতায় হাত প্রতিস্থাপন সম্ভব।” ছবিটিতে তুলে ধরা হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর ব্রেনডেথের পর তাঁর মৃতদেহ থেকে হাতটি তুলে নিয়ে প্রতিস্থাপনের জন্য বোঝানো হয়েছে। যাঁর অঙ্গে নতুন হাত প্রতিস্থাপন হয়েছে তিনি একজন তথ্যপ্রযুক্তি কর্মী। নতুন হাত পেয়ে ফের আগের জীবনে ফিরে যেতে পেরেছেন তিনি।


You might also like!