Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

সলমন, আমির আর শাহরুখ-তনয় মাদকাসক্তির উদাহরণ, যার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে চলেছেন রামদেব

Baba-ramdevs-shocking-claims-Salman-khan-consumes-drugs
Baba-ramdevs-shocking-claims-Salman-khan-consumes-drugs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাদকাসক্তির বিরুদ্ধে এবার মাঠে নামছেন বাবা রামদেব। সমাজের দায়িত্বশীল  নাগরিক হিসাবে দেশবাসীকে মাদকমুক্ত রাখাই তাঁর উদ্দেশ্য।  

মদ তো সবাই খান। তবে বলিউডের খানেদের নিয়ে বিশেষ দুশ্চিন্তা প্রকাশ করলেন যোগগুরু রামদেব। এক ভাষণে বললেন, সলমন খান নিয়মিত মাদক সেবন করেন। আমির খান নেশা করেন কি না জানা না গেলেও শাহরুখ-পুত্র আরিয়ান খান যে নেশাসক্তির জ্বলন্ত উদাহরণ, তা-ও উল্লেখ করলেন রামদেব।

রামদেবের কথায়, ‘‘সলমন খান মাদক নেন। আমির খানের কথা বলতে পারব না। শাহরুখের ছেলে মাদক-কাণ্ডে ধরা পড়ে জেল খাটল। অভিনেত্রীদের ভগবানের নামেই ছেড়ে দিলাম।’’

রামদেব আরও বলেন, ‘‘ইন্ডাস্ট্রির সর্বত্র মাদক। রাজনীতিতেও মাদকের ছড়াছড়ি। ভোটের আগে মদের বোতল বিলি করা হয় ঘরে ঘরে। আমরা এর সমাধান চাইছি। দেশকে সব রকমের নেশা থেকে মুক্ত করতে চাইছি। এর জন্য আন্দোলন করব আমরা।” 

You might also like!