Entertainment

3 years ago

Siddharth Malhotra : কিয়ারার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে সব জল্পনায় জল ঢাললেন সিদ্ধার্থ

Siddharth  Malhotra -  Kiara Advani
Siddharth Malhotra - Kiara Advani

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২০ জানুয়ারি, নেটফ্লিক্সে নতুন ছবি নিয়ে আসছেন  সিদ্ধার্থ মলহোত্রা। তার নতুন থ্রিলার মুভি ‘মিশন মজনু’ তে তাকে  গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। নতুন ছবির কথা তো আছেই তার থেকে ও যে বিষয় টি নিয়ে সবার কৌতুহল তুঙ্গে তা হল সিদ্ধার্থের বিয়ের খবর! এই জানুয়ারিতেই নাকি বিয়ে হওয়ার কথা সিদ্ধার্থ আর কিয়ারা আডবাণীর? 

নিজের বিয়ের কথা শুনে অভিনেতা বেশ অবাক, বিয়ের কথা জিজ্ঞাসা করতেই সিদ্ধার্থ বললেন, “খবরে দেখছি বটে, পড়লাম দু’বার করে দিনক্ষণ, জায়গা। কিন্তু আমার বিয়ে নাকি? আমায় তো কেউ নেমন্তন্ন করেনি!” সঙ্গে অবশ্য এ-ও জানালেন, লোকে যা খুশি ভাবুন, অসুবিধা নেই , বরং বিয়ের থেকে ও নিজের কাজ নিয়ে বেশি আগ্রহী তিনি। 

প্রসঙ্গত, কিয়ারা ও নিজের আর সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বরাবরই বলে এসেছেন-“আমরা স্রেফ ভাল বন্ধু। এর বেশি কিছু নই।” যদিও ভিতরের খবর আলাদা। আয়োজন চলছিল বছরভর। কিছুই ফাঁস করেননি জুটি। শোনা গিয়েছিল জানুয়ারিতেই নাকি চারহাত এক হবে। কোনও কোনও প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ। যদিও এ নিয়ে এখনও সিড-কিয়ারার পরিবার কিছুই জানায়নি। ‘মিশন মজনু’-র প্রচারে এসে সিদ্ধার্থের কথায় আরও সংশয় তৈরি হল। তবে যা শোনা যাচ্ছিল তা কি কেবল ই কল্পিত? 

You might also like!