Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Mukesh Khanna Speaks: শাহরুখ-অজয়-টাইগারের পান মশলা বিজ্ঞাপন নিয়ে সরব ‘শক্তিমান’, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বার্তা মুকেশের

Mukesh Khanna
Mukesh Khanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জেরে আইনি নোটিসের মুখে বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ‘মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর এই পদক্ষেপের পরই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। সতীর্থদের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিজ্ঞাপনে কাজ করার জন্য তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা। নিজের ভিডিওবার্তায় মুকেশ খান্না বলেন, এমন কোনও পণ্যের প্রচার করা তারকাদের উচিত নয়, যা সমাজের জন্য ক্ষতিকর বলে বিতর্ক রয়েছে। তাঁর কথায়, “এই শিল্পীদের এগিয়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাঁদের বোঝা উচিত যে এই বিজ্ঞাপনটি ভুল। জনগণকে সঠিক পথে চালনা করা উচিত। সঠিক বার্তা দেওয়া বাঞ্ছনীয়। আমাকে যদি কেউ গুটখা খেতে বলে অত্যন্ত বিরক্ত লাগে।”

শুধু পান মশলার বিজ্ঞাপনই নয়, বিজ্ঞাপনে গেরুয়া রঙের ব্যবহার নিয়েও আপত্তি জানিয়েছেন মুকেশ। তাঁর দাবি, “গেরুয়া রং শৌর্য, বীরত্ব ও সাহসের প্রতীক। মানুষকে গুটখা বা পান মশালা খাওয়ার আমন্ত্রণ জানাতে এই রং ব্যবহার অত্যন্ত অবমাননাকর। কিছু শিল্পীকে এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে দেখাটা লজ্জাজনক।” আরও বলেন, “এই শিল্পীদের উচিত তাঁদের প্রভাবকে সঠিকঅর্থে ব্যবহার করা এবং সমাজকে ইতিবাচক দিকে অনুপ্রাণিত করা।”


মুকেশ খান্না আরও প্রশ্ন তোলেন, এই ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের এত সময় লাগল কেন। তাঁর বক্তব্য, “সরকার কেন ব্যবস্থা নিতে এত দেরি করল তা স্পষ্ট নয়। এর থেকে কি রাজস্ব আয় হচ্ছিল?” একইসঙ্গে এফডিএ-র সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘটনা ইতিবাচক পদক্ষেপ।  তাঁর মতে, জনপ্রিয় তারকারা সমাজে যথেষ্ট প্রভাব ফেলেন। তাই তাঁদের প্রতিটি কাজের ক্ষেত্রেই আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্ম তাঁদের অনুসরণ করে বলে, তারকাদের বিজ্ঞাপন বেছে নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। পান মশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্কের মধ্যেই মুকেশ খান্নার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

You might also like!