Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Celebrity Comedy Controversy: আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুক, ফের বিতর্কের কেন্দ্রে সময় রায়না

Samay Raina On  Aamir Khan
Samay Raina On Aamir Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিতর্ক যেন পিছুই ছাড়ছে না জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে তাঁর নতুন এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। এবার তাঁর কৌতুকের কেন্দ্রে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।  সম্প্রতি সময় রায়নার শোয়ের দ্বিতীয় সিজনের একটি পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেতা রাঘব জুয়াল এবং কনটেন্ট ক্রিয়েটর নিহারিকা এনএম। তাঁরা তাঁদের নতুন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর প্রচারে এসেছিলেন। অনুষ্ঠান চলাকালীন ছবির মুক্তি নিয়ে কথা বলতে গিয়েই তৈরি হয় হাসির আবহ। 

সময় দর্শকদের উদ্দেশে মজা করে বলেন, ৩০ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে, আর যদি খুব বেশি বৃষ্টি হয়, তাহলে হয়তো ওটিটিতেও দেখা যাবে। সঙ্গে সঙ্গেই রাঘব জুয়াল হেসে জবাব দেন, তাঁদের ছবি শুধুমাত্র প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে, ওটিটিতে নয়। এরপর তিনি বলেন, “আমি তো আমির খান স্যারের মতোই গেম খেলছি, বড় পর্দায় গিয়েই দেখতে হবে।” রাঘবের এই মন্তব্যের জবাবে সময় রায়না পাল্টা বলেন, “আমির স্যারের মতো গেম তো মুনাওয়ার খেলছে।” যদিও তিনি কারও নাম স্পষ্ট করে ব্যাখ্যা করেননি, তবে অনেকেই মনে করছেন, তাঁর মন্তব্যটি আমির খানের সাম্প্রতিক তৃতীয় বিয়ে এবং কমেডিয়ান মুনাওয়ার ফারুকির দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টেনেই করা হয়েছে। সময়ের এই মন্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে নিছক স্ট্যান্ড-আপ কমেডির অংশ হিসেবে দেখলেও, আবার অনেকের মতে, ব্যক্তিগত জীবন নিয়ে এমন কৌতুক বিতর্ককে আরও উসকে দিতে পারে। 

উল্লেখ্য, সম্প্রতি আমির খানের ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর আলোচনা চলছে। তাঁর সাম্প্রতিক বিয়েকে ঘিরে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি কিছু সংগঠনের তরফে প্রকাশ্য বিক্ষোভও হয়েছে। সেই আবহেই সময় রায়নার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।  এর আগে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো-সংক্রান্ত বিতর্কে সময় রায়নাকে সুপ্রিম কোর্টের কঠোর পর্যবেক্ষণের মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তাঁর নতুন মন্তব্য ফের তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

You might also like!