Entertainment

2 years ago

Salman Khan: নিরাপত্তা বেষ্টনীর তোয়াক্কা না করে খুদে ভক্তকে ভালোবাসার উষ্ণ আলিঙ্গন সলমানের

Salman Khan (Symbolic Picture)
Salman Khan (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   বলিউডের ভাইজান তিনি। তবে তাঁর ভক্তের কাছে তিনি সব সময়ই উদার। ওঁদের জন্যই তিনি আছেন। তাঁর আচরণে এমনই বার্তা দিলেন সলমান। অভিনেতা বরাবরই বাচ্ছাদের ভালোবাসেন। নানা সময়েই তাঁকে শিশুদের সাথে দেখা গিয়েছে নানানভাবে। সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছে সলমান খানকে। সেখানকার একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা দেখে সকলেই বুঝবে যে এটি কতটা সত্যি। অভিনেতাকে তাঁর ছোট ভক্তকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরতে দেখে সকলেই মুগ্ধ।

একজন ভক্ত তার ইনস্টাগ্রামে লিখেছেন, মুম্বই বিমানবন্দর ছাড়ার সময় সলমান খানের এই ভিডিয়োটি শেয়ার হয়। যা অনুরাগীদের দৃষ্টি কেড়েছে সহজেই। তবে সবচেয়ে মনোমুগ্ধকর বিষয় হল একজন সাদামাটা ভক্তের প্রতি তাঁর হৃদয়গ্রাহী আচরণ। অভিনেতাকে একজন তরুণ অনুরাগীর সঙ্গে প্রথমেই করমর্দন করতে দেখা গিয়েছে। তবে, অনুরাগী কেবল একটিবার অভিনেতাকে আলিঙ্গন করার জন্য তাঁর কাছে ছুটে এসেছিলেন। অভিনেতা ছোট্ট ছেলেটিকে উষ্ণ আলিঙ্গনে বুকের কাছে আগলে নিয়েছেন । এমন ভক্তকে দেখে বোধহয় মন ভরে গিয়েছিল সলমানেরও।

You might also like!