Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

4 days ago

Bishnoi Gang Badshah Warning: ‘টাটিরি’ গান বিতর্কের মাঝেই র‍্যাপার বাদশাকে হুমকি, নিশানায় বিষ্ণোই গ্যাং

Singer-rapper Badshah
Singer-rapper Badshah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘টাটিরি’ গান ঘিরে বিতর্কের মাঝেই নতুন করে বিপাকে পড়লেন জনপ্রিয় র‍্যাপার বাদশা। এবার তাঁকে সরাসরি হুমকি দিয়েছে কুখ্যাত বিষ্ণোই গ্যাং। হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বার্তায় দাবি করা হয়েছে, ‘টাটিরি’ গানের মাধ্যমে হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করা হয়েছে। সেখানে র‍্যাপারকে কড়া ভাষায় সতর্ক করে লেখা হয়েছে, আগে কেবল ‘ট্রেলার’ দেখানো হয়েছিল, এবার সরাসরি গুলি চালানো হবে। এই হুমকি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এই গানকে ঘিরে আগেই বিতর্কের মুখে পড়েছিলেন বাদশা। নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে তাঁকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এমনকি হরিয়ানা মহিলা কমিশন-ও তাঁর গ্রেপ্তারের দাবি তুলেছে বলে জানা গেছে।


এদিকে সাম্প্রতিক সময়ে বলিউডে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে বিষ্ণোই গ্যাং। এর আগে সলমন খান, রোহিত শেট্টি,কপিল শর্মার এবং রণবীর সিং-সহ একাধিক তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। এবার সেই তালিকায় যুক্ত হল র‍্যাপার বাদশার নামও।  

You might also like!