Entertainment

3 years ago

Rakhi Sawant : গ্রেফতার রাখির স্বামী

Rakhi Sawant - Adil Durrani
Rakhi Sawant - Adil Durrani

 

মুম্বাই : নিজের মায়ের মৃত্যুর জন্য নিজের স্বামীকেই দায়ী করলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যার জন্য গ্রেফতার হলেন রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুরানি ।

কয়েক মাস আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাখি সাওয়ান্ত । কিন্তু তার কয়েকদিনের মাথাতেই মারা যা্ন অভিনেত্রীর মা । তবে, এবার নিজের মায়ের মৃত্যুর জন্য নিজের স্বামীকেই দায়ী করলেন অভিনেত্রী । রাখি সাওয়ান্ত তাঁর স্বামী আদিল দুরানির বিরুদ্ধে অভিযোগ তুলে বলে,'' আমার স্বামী সঠিক সময়ে চিকিৎসা হতে দেয়নি । আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলেছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি'' । এরপরেই রাখির অভিযোগ অনুযায়ী তার স্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ।

You might also like!