Raj-Subhashree-Yaalini: ছোট্ট মাথা, তাতে আবার ক্লিপ দিয়ে ঝুটি বাঁধা! ইয়ালিনির ছবি পোস্ট বাবা রাজের

Raj-Subhashree-Yaalini
Raj-Subhashree-Yaalini

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ার স্টারকিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউভান, তা কি আর বলার অপেক্ষা রাখে? সেই ইউভানও এখন দাদা। রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনীকে দেখার দীর্ঘ অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। সে অপেক্ষা বুঝি ফুরলো। সাড়ে তিন মাসের মেয়ের ছবি এবার ইন্সটা স্টোরিতে পোস্ট করলেন বাবা রাজ।

নাহ! মুখের ছবি পোস্ট করেননি ইয়ালিনীর। বরং ইয়ালিনীর মাথার একদিকের ছবি মিষ্টি করে পোস্ট করেছেন রাজ। ছোট্ট মাথায় ছোট্ট এক ঝুটি বাঁধা, ঠিক যেন পুতুল।

গত বছর নভেম্বরের শেষে দ্বিতীয় বার মা-বাবা হন শুভশ্রী-রাজ। তারপর থেকে মেয়ে ইয়ালিনীকে প্রকাশ্যে আনেননি টলিপাড়ার পাওয়ার কাপল।


শেয়ার করুন:

You might also like!