Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Entertainment

2 months ago

Tollywood News: পর্দায় ফিরছে প্রসেনজিৎ ও আরিয়ানের ‘কাকাবাবু’, প্রকাশ্যে এল বড়পর্দায় মুক্তির তারিখ!

Vijaynagar`er Hirey
Vijaynagar`er Hirey

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফিরে আসছে বড়পর্দায় ‘কাকাবাবু’। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস রূপোলি পর্দায় এসেছে, যেখানে ‘কাকাবাবু’ চরিত্রে দর্শককে মুগ্ধ করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর ‘সন্তু’ চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। এবার ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’ এই শীতে মুক্তি পাবে। তবে পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের পরিবর্তে এবারে  থাকছেন চন্দ্রাশিস রায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছবির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে।

নতুন বছরে মুক্তি পাবে ‘বিজয়নগরের হীরে’। ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন’র প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতেও ‘কাকাবাবু’ ও ‘সন্তু’ চরিত্রে ফের দর্শক দেখতে পাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিককে। তবে সন্তু ছাড়াও এবার কাকাবাবুর দোসর হবে জোজো, রিঙ্কু ও রঞ্জনাও। 

প্রসঙ্গত, ‘বিজয়নগরের হীরে’ ছবিটি প্রথমে বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক টলিউড মুক্তির সূচি অনুযায়ী বড়দিনে ছবিটি মুক্তি স্থগিত রাখা হয়। পরে নতুন করে ২৩ জানুয়ারি নির্ধারণ করা হয় ছবির মুক্তির দিন হিসেবে।

You might also like!