
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান । ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে পাঠান। এত বছর পরও ‘কিং খান’ ম্যাজিক একটুও কমেনি।
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় এই সিনেমা। এর মধ্যেই সারা বিশ্বে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। নির্মাতারা জানিয়েছেন, “পাঠান বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি টাকার গণ্ডি পার করল। আসুন, বড়পর্দায় পাঠান সেলিব্রেট করুন।" ভারতীয় সিনেমার ইতিহাসে ব্যবসার দিক থেকে সবথেকে সফল সিনেমা আমির খানের ‘দঙ্গল’। এর বিশ্বব্যাপী আয় প্রায় ২০০০ কোটি টাকা। সেখানে মুক্তির এক মাসের মধ্যেই এক হাজার কোটি টাকার মার্কেট করে ফেলেছে 'পাঠান'। এর মধ্যেই শোনা যাচ্ছে, ‘পাঠান’এর স্টার কাস্ট নিয়েই তৈরি হবে ‘পাঠান ২’। তবে পাঠান-২ নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে।
পাঠান’ মুক্তির পর কিছু দিন বিরতি নিয়েছিলেন কিং খান। চলতি মাসের শুরুতেই ফের শ্যুটিং ফ্লোরে ফেরেন তিনি। তাঁর পরবর্তী ছবি ‘জওয়ান’ এর কাজ একেবারে শেষ পর্যায়ে। আগামী জুন মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।
