Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

4 days ago

Anushka Shetty Wedding: প্রভাস নন, বড়মাপের ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অনুষ্কা শেট্টি,নেট দুনিয়ায় খুশির বন্যা

Telugu superstar Anushka Shetty
Telugu superstar Anushka Shetty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি-র ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল রয়েছে। বিশেষ করে  ‘বাহুবলী’  সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর পর্দায় তাঁর অভিনীত ‘দেবসেনা’ চরিত্রটি যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছে, তেমনই পর্দার বাইরে প্রভাসের সঙ্গে তাঁর রসায়ন নিয়েও চর্চা কম হয়নি।  দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রভাসের সঙ্গেই হয়তো গাঁটছড়া বাঁধবেন অনুষ্কা। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, সেই জল্পনা আর বাস্তবে রূপ নিচ্ছে না। মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রভাস নয়, বরং এক প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ৪২ বছরের এই অভিনেত্রী। সূত্রের খবর, পাত্রকে পছন্দ করেছেন অনুষ্কার পরিবার এবং এটি মূলত একটি ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ হতে চলেছে। যদিও পাত্রের নাম বা পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে জানা গিয়েছে তিনি বড় মাপের এক ব্যবসায়ী।


উল্লেখ্য, অনুষ্কা ও প্রভাসের অনস্ক্রিন রসায়ন এতটাই জনপ্রিয় ছিল যে অনেক অনুরাগীই মনে করতেন বাস্তব জীবনেও তাঁরা দম্পতি হবেন। এমনকি একাধিকবার তাঁদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও দু’জনেই সবসময় একে অপরকে শুধুই ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, পরিবারকে গুরুত্ব দিয়েই এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। বর্তমানে অনুষ্কা তাঁর চলতি ছবির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন, যাতে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের জন্য সময় বের করতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করা হতে পারে বলে জল্পনা। আর সেই খবরে সোশ্যাল মিডিয়ায় এখন থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।  


You might also like!