Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Biplab Chatterjee: সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের মৃত্যুসংবাদ! গুজব উড়িয়ে অভিনেতার সাফ জবাব, ‘নেতাদের থেকে খারাপ নই’

Actor Biplab Chatterjee
Actor Biplab Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের ভুয়ো মৃত্যুসংবাদ। বিষয়টি তাঁর নজরে আসতেই নিজেই প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভুয়ো খবর নিয়ে খানিকটা রসিকতার সুরেই বিপ্লব বলেন, “অনেক খারাপ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই।” 

সোশাল মিডিয়ার দুনিয়ায় যে কোনও তথ্য ছড়িয়ে পড়তে মাত্র কয়েক মুহূর্ত লাগে। কেউ কিছু কানাঘুষো টের পেলে যাচাই না করেই তা নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খোলেন। তাকে দেখে আরও পাঁচজন তা শেয়ার করেন। ফলে দেখা যায়, ভুল তথ্য পৌঁছে যায় হাজার হাজার মানুষের কাছে। ঠিক তেমনটাই হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি কেউ তাঁর একটি ছবি পোস্ট করেন। যার নিচে লেখা ছিল প্রয়াত। স্বাভাবিকভাবেই অনুরাগীরা তা দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টা নজরে পড়তে প্রথমে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের তরফে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। 


এরপর অভিনেতা নিজেই ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।” এই আচরণকে ‘শিক্ষার অভাব’ বলেই তোপ দাগেন তিনি। এরপর খানিকটা রসিকতা করেই বলেন, “আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।”   

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…