Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 weeks ago

Ramayana First Look: গণেশ চতুর্থীতে ‘রামায়ণ’-এর নতুন পোস্টার, রাম-সীতার মায়াবী মুহূর্তে মুগ্ধ নেটপাড়া

Ramayana Siya Ram First Look
Ramayana Siya Ram First Look

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গণেশ চতুর্থীর দিনেই বড় চমক দিল ‘রামায়ণ’-এর নির্মাতারা। সোমবার ‘ওয়ার্ল্ড অফ রামায়ণ’-এর ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টার। পোস্টারে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখা গিয়েছে নদীর ধারে বসে থাকতে। সীতার চুলে ফুল গুঁজে দিচ্ছেন রাম। রাম-সীতার এই মায়াবী মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

শুধু পোস্টার নয়, একইসঙ্গে ছবির সঙ্গীতেরও সামান্য ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। তাঁদের বার্তা, উদযাপন করা হোক রাম ও সীতার অমর বন্ধন। নতুন পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এর আগে নির্মাতারা জানিয়েছিলেন, গণেশ চতুর্থী থেকেই শুরু হবে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল জার্নি। সেই ঘোষণার পর অনেকেই মনে করেছিলেন, এদিনই হয়তো ছবির প্রথম গান প্রকাশ করা হবে। তবে আপাতত গান প্রকাশ না করে পোস্টারের সঙ্গে শুধু মিউজিকের একটি ঝলকই সামনে আনা হয়েছে। ফলে প্রথম গান শোনার জন্য দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।


নতুন পোস্টার ঘিরে ইতিমধ্যেই নেটপাড়ায় প্রশংসার ঢেউ। অনেকেই জানিয়েছেন, পোস্টারটি তাঁদের আবেগপ্রবণ করে তুলেছে। কারও মতে, সাই পল্লবীকে সীতার চরিত্রে একেবারে যথাযথ মনে হচ্ছে। পোস্টারের নান্দনিকতা, রাম-সীতার স্বাভাবিক মুহূর্ত এবং আবহসঙ্গীত—সব মিলিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ‘রামায়ণ’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবির প্রথম গানের কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। নির্মাতাদের তরফে আগেই জানানো হয়েছে, প্রথম গানটি শোনা যাবে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে। ফলে গানটি নিয়েও দর্শকদের মধ্যে প্রত্যাশা ক্রমশ বাড়ছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রযোজক নমিত মালহোত্রা। রণবীর কাপুর অভিনয় করছেন রামের ভূমিকায় এবং সাই পল্লবীকে দেখা যাবে সীতা হিসেবে। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। অন্যদিকে রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। ছবির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে DNEG এবং বিশ্বব্যাপী পরিবেশনার সঙ্গে যুক্ত রয়েছে Sony Pictures। বিশাল বাজেট ও আন্তর্জাতিক মানের ভিএফএক্সের কারণে ‘রামায়ণ’-কে ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ এবং ব্যয়বহুল প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। দীপাবলি যত এগিয়ে আসছে, ততই ধাপে ধাপে ছবির বিভিন্ন ঝলক দর্শকদের সামনে আনছেন নির্মাতারা। নতুন পোস্টারের পর এবার দর্শকদের অপেক্ষা ছবির প্রথম গান এবং পরবর্তী আপডেটের জন্য। 

You might also like!