Entertainment

3 years ago

Nawazuddin Siddiqui : স্ত্রী-র পরে এ বার পরিচারিকা!না না অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে

Nawazuddin Siddiqui
Nawazuddin Siddiqui

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ বেশ কিছু দিন ধরে সংবাদের শিরোনামে বার বার উঠে এসেছে নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম। বলিউড অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁকে খেতে না দেওয়া, শৌচাগার ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ তোলেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকি।অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারনার  অভিযোগ এনেছেন অভিনেতার স্ত্রী। এমনকি, নওয়াজের মা তাঁর ও আলিয়ার দ্বিতীয় সন্তানকে ‘অবৈধ’ বলে দাবি করায় নিজের সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন নওয়াজের স্ত্রী। 

এবার আরো একবার অভিনেতার ব্যক্তিগত জীবন কালিমা লিপ্ত হল তার পরিচারিকার করা অভিযোগের দ্বারা। প্রসঙ্গত, আলিয়া তা দুই সন্তান কে নিয়ে দুবাই-এ থাকতেন, তবে তারা ভারতে চলে আসার পরে দুবাইয়ে আটকে রয়েছেন তিনি। নেই টাকাপয়সা, নেই কোনও খাবারও। ভিডিয়ো করে নিজের করুণ অবস্থার কথা জানালেন নওয়াজের দুবাইয়ের পরিচারিকা। তাকে অভিনেতা দুবাই-এ আটকে রেখেছেন এই মর্মে অভিযোগ করে টুইট করেন আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান। 

সেই টুইটেই তিনি শেয়ার করেন পরিচারিকার ভিডিয়ো। পরিচারিকার অভিযোগ, তাঁকে ভুল তথ্য দিয়ে কাজে নেওয়া হয়েছিল। তিনি জানান, এক অজানা সংস্থার সেল্‌স ম্যানেজারের পদের জন্য তাঁকে কাজে নিয়েছিলেন বলিউড অভিনেতা। তার পর তাঁকে আলিয়ার দুই সন্তানের দেখাশোনার কাজে লাগানো হয়। তাঁর দাবি, ভিসার মূল্য দেওয়ার অজুহাতে তাঁকে কখনও বেতন পর্যন্ত দেননি অভিনেতা। সঙ্গে তাঁর অভিযোগ, দুবাইয়ে কোনও টাকাপয়সা ও খাবার ছাড়াই তাঁকে ফেলে রেখে চলে গিয়েছেন অভিনেতা। পরিচারিকার এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেন নওয়াজ়ের স্ত্রী আলিয়ার আইনজীবী। 

এই পরিচারিকাকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান রিজওয়ান। এর সাথে তাঁর প্রাপ্য বেতন দেওয়ারও আর্জি জানান তিনি।  

You might also like!