Subhashree- Mithun: ডান্স বাংলা ডান্সের সেটে শুভশ্রীকে স্বাদ খাওয়ালেন মিঠুন
দুরন্ত বার্তা ডেস্ক
প্রকাশিত:
Mithun & Shubhashree (File Picture)
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা হওয়ার দিন এগিয়ে আসছে শুভশ্রীর। আর ইতিমধ্যেই নানান জায়গা ঘুরে স্বাদ খাচ্ছেন অভিনেত্রী। আর মাথা পেতে নিচ্ছেন বড়োদের আশীর্বাদ। এবার ডান্স বাংলা ডান্সের সেটে শুভশ্রীকে স্বাদ খাওয়ালেন মিঠুন। প্রদীপ জ্বালিয়ে, কপালে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে শুভশ্রীকে আশীর্বাদও করলেন মহাগুরু। মিঠুনের থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত শুভশ্রী।