Breaking News
 
Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী

 

Entertainment

3 years ago

Shakib Khan : অভিনেতা শাকিবের বাড়িতে মধ্যরাতে হামলা! তদন্তে পুলিশ

Shakib Khan
Shakib Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশের তারকা অভিনেতা শাকিবের সাথে তার স্ত্রী শবনম বুবলির সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনার শিরোনামে উঠে এসেছেন। এহেন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার প্রায় রাত দেড়টা নাগাদ এক দল দুষ্কৃতী শাকিবের বাড়িতে হামলা করে। তারপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি বিশেষ দল। স্থানীয় সূত্রে খবর, কারা এর পিছনে, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

প্রসঙ্গত, শেষ কয়েক সপ্তাহ শাকিব-বুবলি এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে চর্চায় সরগরম বাংলাদেশের বিনোদন জগৎ। যদিও এই ব্যাপরে অপু কোনো মন্তব্য করতে চান নি। অন্য দিকে কিছু দিন আগে অভিনেত্রী পূজা চেরির সঙ্গেও নাম জড়িয়েছিল শাকিবের। এ বিষয়ে অবশ্য চুপ থাকেননি নায়ক। তিনি বলেন, “সেলেবদের নিয়ে সাধারণ মানুষের উৎসাহ রয়েছে তা আমি বুঝি। কিন্তু, তা বলে একজন সেলিব্রিটির বেডরুম দৃশ্য কি সাধারণ মানুষকে দেখানো সম্ভব! তাঁদের কি ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে নেই!” 

You might also like!