Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Rashmika Mandanna: জলের তলায় অ্যাকশনে ইতিহাস! ‘মাইসা’ ছবিতে নতুন নজির গড়লেন রশ্মিকা মন্দানা

Rashmika Mandanna shoots for Mysaa
Rashmika Mandanna shoots for Mysaa

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা আবারও চর্চার কেন্দ্রে। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহের পর অল্প বিরতিতেই কাজে ফিরেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন মেগাবাজেট তামিল ছবি ‘মাইসা’-র শুটিংয়ে। আর এই ছবির হাত ধরেই ভারতীয় সিনেমায় এক নতুন মাইলফলক গড়তে চলেছেন তিনি।

ছবির গল্পে রয়েছে একাধিক জটিল আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেত্রী সম্পূর্ণ নিজে জলের নিচে এমন কঠিন লড়াইয়ের দৃশ্যে অভিনয় করছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই দৃশ্যগুলির জন্য রশ্মিকা কোনও বডি ডাবলের সাহায্য নেননি। দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে নিজেই সব অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ঝলক ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, ওয়েটস্যুট পরে ডুবুরি দলের সঙ্গে তিনি জলের নিচে শ্বাস নিয়ন্ত্রণ ও অ্যাকশন কৌশলের অনুশীলন করছেন। আরও একটি ছবিতে তাঁর পিঠে আঘাতের চিহ্নও নজরে এসেছে। যদিও সেটি বাস্তব নাকি মেকআপের অংশ, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।


ছবির ইউনিট সূত্রে খবর, এই কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে রশ্মিকাকে দু'দিনে প্রায় ২০ ঘণ্টা জলের নিচে কাটাতে হয়েছে। পরিচালক রবীন্দ্র পুল্লের কথায়, ‘মাইসা’-য় রশ্মিকার অভিনয় ও অ্যাকশন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। অন্যদিকে অভিনেত্রীও আগেই জানিয়েছিলেন, তাঁর অভিনয় জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং কাজগুলির মধ্যে অন্যতম এই সিনেমা। সব মিলিয়ে ‘মাইসা’ মুক্তির আগেই রশ্মিকা মন্দানার এই সাহসী উদ্যোগ নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। এবার অপেক্ষা শুধু বড় পর্দায় তাঁর নতুন অ্যাকশন অবতার দেখার। 

You might also like!