Entertainment

3 years ago

Chalpathi Rao : প্রয়াত তেলেগু চলচ্চিত্র অভিনেতা চলপাথি

Chalpathi Rao
Chalpathi Rao

 

হায়দরাবাদ, ২৫ ডিসেম্বর: প্রয়াত হলেন প্রবীণ তেলেগু চলচ্চিত্র অভিনেতা তথা প্রযোজক তাম্মারেডি চলপাথি রাও। রবিবার সকালে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। রেখে গেলেন দুই মেয়ে ও এক ছেলে। তাঁর ছেলে রবি বাবুও টলিউডের একজন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। চলপাথির মৃত্যুতে সমগ্র তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

চলপাথি তেলেগু সিনেমায় কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাল্লিপারুতে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে 'গুধাছড়ি ১১৬' ছবির মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করছেন। তিনি ৬০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং সাতটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

You might also like!