
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে নেক্সট ডোর গার্ল হলেও তিনি বেশ বুদ্ধি রাখেন! কথা হচ্ছে জাহ্নবী কপুরকে নিয়ে, বাবা বনি কপুর জানান, ছোট থেকে মাকে না দেখলেই ঠোঁট ফুলে যেত জাহ্নবীর। শ্রীদেবীকে ছাড়া এক মুহূর্ত থাকতেন না। সেই মেয়েই বড় হয়ে মাকে ছাড়া এখন অনেকটাই স্বাবলম্বী তিনি। খ্যাতির চরমে পৌঁছাতে ছোট্ট ছোট্ট পায়ে তিনি বেশ পথ অতিক্রম করে চলেছেন।
কথায় আছে বিউটি উইথ ব্রেন! নায়িকা যখন তখন সুন্দরী যে তা বলার অপেক্ষা রাখে না, তবে নায়িকা বেশ বুদ্ধিমান ও। ‘মিলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন কাজের ফাঁকে সমাজমাধ্যমে যা কিছু পোস্ট করেন জাহ্নবী, তা সবই নাকি উদ্দেশ্যপ্রণোদিত! কারন জানতে চাইলে তিনি বলেন সমাজমাধ্যমের উপার্জন থেকেই তো বাড়ির ইএমআই দিই, বাকিটা হাত খরচ। কিন্তু কী ভাবে ভাবছেন? তা ও বাতলে দিলেন নায়িকা, তিনি বলেন-“আমায় যদি পাঁচটা লোকের ‘কিউট’ মনে হয়, তা হলে আরও বেশি বেশি নজরে আসব। বেশি লোকে লাইক করবে আমার ছবি। তা থেকে কয়েকটা সংস্থার প্রস্তাব আসবে। মোটের উপর ধারের কিস্তি মেটানো সহজ হবে আমার পক্ষেই।”
