Entertainment

3 years ago

Janhvi Kapoor : এবার সাউথে পাড়ি জাহ্নবীর! বিপরীতে রয়েছেন কোন সুপারস্টার?

Janhvi  Kapoor
Janhvi Kapoor

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বলিউডের অবিসংবাদী রানী। ঝিকিমিকি তারাদের মাঝখানে মোহময়ী ‘চাঁদনী’। শ্রীদেবী। দক্ষিণী ছবিতে একসময় রাজত্ব করেছেন তিনি। তবে সেই অর্থে 'চাঁদনী'কন্যা জাহ্নবী কাপুর কিন্তু একেবারেই নিজের জায়গা তৈরি করতে পারেননি দর্শকদের মনে।বেশ কয়েক বছর হল বলিউডে ডেবিউ করেছেন তিনি। তবে  ঝুলিতে হিট ছবির থেকে ফ্লপ ছবির সংখ্যাই বেশি। 

তবে এবার  বলিউড ছেড়ে টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সেখানে দর্শকদের জন্য কি চমক অপেক্ষা করছে সে তো সময় বলবে। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই শুরু হবে সেই ছবির কাজ। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবির পুজো হওয়ার কথা রয়েছে। তারপর শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে এর মধ্যেও রয়েছে দর্শকদের আরও একটি চমক। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন ইন্ডাস্ট্রির এক নামী সুপারস্টার, জুনিয়র এনটিআরকে। ব্লকবাস্টার ‘আরআরআর’এর পর এই ছবিতে দেখা যাবে অভিনেতাকে। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরাতালা শিবা। তবে শ্রীদেবী কন্যার মুখ থেকে এখন এ বিষয়ে কিছুই জানা যায়নি।


‘ধড়ক’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন জাহ্নবী। প্রথম ছবিতে তাঁর অভিনয় ছিল নজরকাড়া, বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল 'ধড়ক'। কিন্তু তার পর থেকে আর কোনো ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারেননি অভিনেত্রী। তার আর কোনও ছবি বক্স অফিসেও তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি। তবে এবার  নতুন লুকে নতুন নায়কের সঙ্গে কতটা তার এই নতুন দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা সেটাই দেখার।

You might also like!