Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Kareena on Parenting: ‘ছেলেরা কাঁদতে পারবে না, এমনটা নয়’, তৈমুর-জেহর মানসিক বিকাশ নিয়ে কী বললেন করিনা?

Kareena Kapoor On parenting
Kareena Kapoor On parenting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে স্বচ্ছন্দ। এবার দুই ছেলে তৈমুর ও জেহ-র বেড়ে ওঠা এবং তাঁদের মানসিক বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী। তাঁর কথায়, ছেলেদেরও নিজেদের আবেগ প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। প্রয়োজনে তাঁরা কাঁদতেও পারে, তাতে কোনও লজ্জা নেই।

সম্প্রতি পরিচালক মেঘনা গুলজারের আসন্ন ছবি ‘দায়রা’-র ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন করিনা। সেখানেই দুই সন্তানের মা হিসেবে নিজের ভাবনা ভাগ করে নেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর অন্যতম লক্ষ্য হল তৈমুর ও জেহ যেন বড় হয়ে দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ হয়। করিনার মতে, ছোট থেকেই ছেলেদের শেখানো হয় যে কান্না বা আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ। এই ধারণা বদলানো প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, ছেলেদেরও মন খারাপ হতে পারে, আবেগপ্রবণ হতে পারে এবং সেই অনুভূতি প্রকাশ করার অধিকারও তাঁদের রয়েছে।


তৈমুরকে তিনি কী শেখান, সেই প্রসঙ্গও উঠে আসে অভিনেত্রীর কথায়। করিনা জানান, তিনি ছেলেকে বলেন, কাঁদতে ইচ্ছে করলে যেন নিজেকে আটকে না রাখে। মায়ের সামনে হোক বা অন্য কারও সামনে—কেঁদে নিজের আবেগ প্রকাশ করায় কোনও লজ্জা নেই। বরং নিজের অনুভূতিকে চেপে না রেখে তা বোঝা এবং প্রকাশ করতে শেখা জরুরি। জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে সইফ আলি খান ও করিনা কাপুরের দুই ছেলে। বিশেষ করে তৈমুরের নামকরণ নিয়ে একসময় দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। যদিও সেই বিতর্কের প্রভাব নিজেদের সিদ্ধান্তে পড়তে দেননি সইফিনা।

এদিকে করিনার আগামী ছবি ‘দায়রা’ নিয়েও ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। মেঘনা গুলজার পরিচালিত এই ক্রাইম-থ্রিলারে করিনা ও পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে দুই প্রবীণ পুলিশ আধিকারিকের ভূমিকায়। একটি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করতে গিয়ে তাঁদের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্বই গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দায়রা’-র। ছবির প্রচারের পাশাপাশি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনামে ছিলেন করিনা। তাঁর তৃতীয়বার মা হওয়ার জল্পনা ছড়ালেও অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন।

You might also like!