Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Bollywood Casting Controversy: রণবীরই যোগ্য ‘রাম’? সমালোচনার মাঝেই অভিনেতার পাশে দাঁড়ালেন ‘রামায়ণ’-এর সীতা দীপিকা চিকলিয়া

Dipika Chikhlia thinks Ranbir Kapoor is lucky to be playing Ram in Ramayana
Dipika Chikhlia thinks Ranbir Kapoor is lucky to be playing Ram in Ramayana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। ভোর ৪টা ১৫ মিনিটে ব্রহ্মমুহূর্তে ট্রেলার মুক্তি দিয়ে ছবির নির্মাতারা ধর্মীয় আবহকে গুরুত্ব দেওয়ার বার্তা দেন। ট্রেলারে রামের চরিত্রে রণবীর কাপুরের শান্ত ও সংযত উপস্থিতি দর্শকদের নজর কাড়লেও তাঁর কাস্টিং ঘিরে বিতর্ক এখনও থামেনি। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে অভিনয় এবং অতীতের কিছু বিতর্কের কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন, রামের মতো চরিত্রে রণবীর কতটা মানানসই। তবে সেই সমালোচনার জবাব দিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকলিয়া। 

একটি পডকাস্টে দীপিকা স্পষ্ট জানান, “ও একজন অভিনেতা। এমন নয় যে আমি বা অরুণ গোভিল আকাশ থেকে জমিতে নেমে এসেছিলাম। ভিন্নস্বাদের চরিত্রে সাবলীল অভিনয় দক্ষতাই একজন শিল্পীর বহুমুখী প্রতিভার পরিচয়।” রণবীরের প্রশংসা করে তিনি আরও বলেন, “যে বরফি করতে সে অ্যানিম্যালও করতে পারেন। আবার ঠিক সেরকমই যে অ্যানিম্যাল করতে পারে তাঁর কাছে রাম চরিত্রেও অভিনয় করাটা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। একইসঙ্গে বিশেষ প্রাপ্তিও বটে। এটা ওঁর সৌভাগ্য যে এমন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। আমি মনে করি, এটা অত্যন্ত ভালো বিষয়।”


অন্যদিকে, রণবীর কাপুরও স্বীকার করেছেন যে রামের চরিত্রে অভিনয়ের দায়িত্ব নেওয়ার আগে তাঁর মনে একাধিক প্রশ্ন ছিল। একটি সাক্ষাৎকারে তিনি জানান, “প্রথমেই আমার মনে প্রশ্ন জেগেছিল আমি এই চরিত্রের যোগ্য? আমি সঠিক মানুষ? কেন আমাকে এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে? আমি শুধু ভগবান রামের চরিত্রে অভিনয় করছি না, তাঁকে প্রতিনিধিত্বও করছি। পরে বুঝতে পারলাম, নির্মাতাদের উদ্দেশ্য কতটা মহৎ। তাঁরা এমন একটি কাহিনি তুলে ধরতে চান যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে গেঁথে আছে।”

রণবীরের কথায়, “তাই আমার মনে হয় রামের চরিত্রে অভিনয়ের জন্য নির্দিষ্ট কোনও মুখ তথা অভিনেতা রয়েছে। আমার বিশ্বাস, যে অভিনেতার উদ্দেশ্য সৎ, যার মধ্যে ভগবান রামের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও নিষ্ঠা রয়েছে সেই-ই এই চরিত্রে অভিনয়ের যোগ্য।”  এখন অপেক্ষা ২০২৬ সালের দীপাবলির। ছবি মুক্তির পর দর্শকই শেষ পর্যন্ত জানিয়ে দেবেন, রাম হিসেবে রণবীর কাপুর তাঁদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারলেন।

You might also like!