Breaking News

 

Entertainment

3 years ago

Indubala Bhaater Hotel: আন্তর্জাতিক নারী দিবসে আসছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’

Indubala Bhaater Hotel
Indubala Bhaater Hotel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবসে হইচইতে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বহু আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। 

ইতিমধ্যেই ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে ফুটে উঠেছে গ্রাম বাংলার নানান প্রাকৃতিক দৃশ্য । পাশাপাশি দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাও ফুটে উঠৈছে ট্রেলারে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রীকে দেখা গিয়েছে। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে।

প্রসঙ্গত,কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে দর্শকদের সামনে তুলে ধরছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ওয়েব সিরিজটিকে ঘিরে প্রথম থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এখন সিরিজটির জন্য অপেক্ষায় দর্শকরা।


You might also like!