Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Vidya Balan:কেউ যদি আপনাকে বলেন, ‘ওজনটা কমিয়ে নিন...’

Vidya Balan
Vidya Balan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু বাড়তি ওজন নিয়ে বহুবার বিপাকেও পড়তে হয়েছিল নায়িকাকে। হয়েছিলেন কটাক্ষের শিকারও। অতিরিক্ত ওজন নিয়ে বহুবার গণমাধ্যমেও কথা বলেছেন বিদ্যা বালান। ওজন বেড়ে যাওয়ার পেছনে শারীরিক অসুস্থতার কথাও জানান তিনি। তবু মানুষের কটাক্ষ পিছু ছাড়েনি বিদ্যার।

সম্প্রতি ওজন ঝরিয়ে বেশ ফিট হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে অনন্ত আম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই দেখা যায়, ওজন ঝরিয়ে বেশ উৎফুল্ল অভিনেত্রী।এক সাক্ষাৎকারে ওজন এবং কটাক্ষ নিয়ে বিদ্যা বলেছিলেন, ‘ভারতে একটা চল আছে। কারও সঙ্গে বহুদিন পর দেখা হলে প্রথমেই চেহারা নিয়ে মন্তব্য করা হয়। শুধু তা–ই নয়, কেউ জানতে চান না কেমন আছি; বরং বহুদিন পর দেখা হলে মানুষ আগে মন্তব্য করেন, “আরে, কত মোটা হয়ে গিয়েছ অথবা কত রোগা হয়ে গিয়েছ!” এ ছাড়া কি আর কিছু দেখতে পান না মানুষ? এর থেকেই বোঝা যায়, কত হালকাভাবে একজন মানুষকে আপনি দেখেন।’বিদ্যা আরও বলেন, ‘এর থেকে একটা বিষয় স্পষ্ট, আপনি জানতেই চান না, মানুষটা আদৌ খুশি নাকি তিনি অবসাদগ্রস্ত। দেখুন, কেউ যদি আপনাকে বলেন, “ওজনটা কমিয়ে নিন।” তাহলে তাঁকে বলবেন, “দেখুন, আপনিও নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন।” আসলে আপনাকে কেউই পুরোপুরি গ্রহণ করবেন না, যতক্ষণ না আপনি নিজেকে গ্রহণ করবেন।’

You might also like!