Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Idhika-Srijit:: রোম্যান্স ছেড়ে ক্রিকেটারের ভূমিকায় ইধিকা, সৃজিতের নতুন গোয়েন্দা ছবিতে চমক অভিনেত্রীর

Idhika Pal, Srijit Mukherji
Idhika Pal, Srijit Mukherji

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বড়পর্দায় একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করে চলেছেন অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’, দেবের বিপরীতে ‘কিশোরী’-র পর এবার একেবারে অন্য অবতারে ধরা দিতে চলেছেন তিনি। হাতে ব্যাট, গায়ে সাদা ক্রিকেট জার্সি, মাথায় হেলমেট, পায়ে প্যাড—পুরোদস্তুর ক্রিকেটারের লুকে নজর কেড়েছেন ইধিকা। আর তাঁকে ক্রিকেটের খুঁটিনাটি শেখানোর দায়িত্বে রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৃজিত ও ইধিকার নতুন ছবির প্রথম ঝলক। জানা গিয়েছে, এই লুক আসন্ন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর জন্য। ছবিতে রোম্যান্টিক নায়িকার পরিচিত গণ্ডি ছেড়ে একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে ইধিকাকে। যদিও নিজের চরিত্র সম্পর্কে এখনও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। শুধু সৃজিতের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে নতুন সফরের ইঙ্গিত দিয়েছেন তিনি। আর সেই পোস্ট ঘিরেই দর্শকদের কৌতূহল বেড়েছে বহুগুণ। 


ছবির গল্প তৈরি হয়েছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণ-কে কেন্দ্র করে। তাঁর ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে চিত্রনাট্য। ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। রহস্য, তদন্ত এবং রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহে ভরপুর এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। গোয়েন্দা ঘরানার প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ঝোঁক নতুন নয়। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘দশম অবতার’-এর মতো ছবিতে তিনি রহস্য ও তদন্তকে অনন্য মাত্রা দিয়েছেন। এবার নতুন গোয়েন্দা কানাইচরণ-কে বড়পর্দায় কীভাবে তুলে ধরেন, সেদিকেই তাকিয়ে দর্শকরা।

সম্প্রতি ছবির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর। ক্যামেলিয়া প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে নতুন গোয়েন্দার আবির্ভাব বাংলা চলচ্চিত্রে রহস্যপ্রেমীদের জন্য কতটা আকর্ষণীয় হয়ে ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা। অন্যদিকে, ইধিকা পালের নতুন লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা ছবিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। 


You might also like!