Breaking News

 

Entertainment

3 years ago

Holi in Bollywood : এই ৫টি সিনেমায় হোলির দৃশ্য যা আজও নজরকাড়া

Bollywood Holi Movie Scenes
Bollywood Holi Movie Scenes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বসন্ত মানে হল রঙ। দোল মানে আবিরের খুনসুটির উপর ভর করে গালে এক চিলতে রং মেখে দেদার সেলফি ।দোল আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এরকম নানা রঙের ছবি । কিন্তু বাস্তব আর পর্দার ওপারে থাকা সিলভার স্ক্রিনের নানা জীবন কাহিনী কোথাও গিয়ে যেন এই বসন্তে এক হয়ে যায়। 

আজ দোল পূর্ণিমা । এর উপর ভর করে তৈরি হয়ে এসেছে নানা রঙিন প্লট। যা আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে রেখেছে।

*শোলে সিনেমার “হোলি কি দিন” গানটির কথা মনে আছে যার মধ্যে ধমেন্দ্র ও হেমামালিনী ওরফে বীরু আর বাসন্তীর অসাধারন এক রসায়ন ফুটিয়ে তোলা হয়েছিল হোলির দিনকে কেন্দ্র করে। যার ট্রেড মার্ক হয়ে থাকবে গব্বরের আইকনিক ডায়লগ দিয়ে “হোলি কাব হ্যায়”। 

*ডার সিমেমার কথা মনে আছে “আঙ্গ সে আঙ্গ লাগানা” গানের দৃশ্যে শাহরুখ প্রথম রং দেওয়ার সুযোগ পায় কিরনকে ওরফে জুহি চাওলাকে। শাহরুখ খান অভিনীত সেই ছবিতে হোলির দৃশ্য আজও নজর কারে।

*হোলি আসবে আর “রং বরসে” গানের তালে অমিতাভ বচ্চনের সেই নাচের কথা মনে পরবে না তা কখনও হয় । হোলির সেই দৃশ্যে অমিতাভ আর রেখার অসাধারন কেমিস্ট্রি ধরা পরেছিল ছবির বিভিন্ন দৃশ্যে ।

*বাগবান ছবিতে অমিতাভ ব্চ্চনের লিপে “হোলি খেল রঘুভেরা” গানের ছন্দে ফের জুটি বেঁধেছিলেন অমিতাভ আর হেমামালিনী স্বয়ং। 

*“ইয়ে জাওয়ানি হে দিওয়ানির “ দীপিকা আর রণবীরের অনস্ক্রিন হোলির দৃশ্যের কথাও ভোলার নয়।  

You might also like!