Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Bollywood Buzz: বিমানযাত্রায় শাহরুখের মানবিকতায় মুগ্ধ হিনা খান, ‘কিং’-এর প্রশংসায় পঞ্চমুখ অভিনবও

Hina Khan recalls meeting Shah Rukh Khan for the first time
Hina Khan recalls meeting Shah Rukh Khan for the first time

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের ‘কিং’ শাহরুখ খানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার কথা নতুন করে বলার কিছু নেই। তবে পর্দার বাইরেও তাঁর ব্যবহার যে কতটা আন্তরিক ও বিনয়ী, সেই অভিজ্ঞতার কথাই এবার ভাগ করে নিলেন অভিনেত্রী হিনা খান। শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তাঁর ব্যবহারে মুগ্ধ হওয়ার কথা জানান অভিনেত্রী। হিনার কথায়, ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এ কাজ শুরুর প্রায় দেড় বছর পর এক বিমানে হঠাৎ শাহরুখ খানের সঙ্গে তাঁর দেখা হয়। তখনও হিনা বলিউডে প্রতিষ্ঠিত নাম নন। বিমানে নিজের পাশের আসনে শাহরুখকে দেখে উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে একটি ছবি তোলার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেই সময় শাহরুখ ঘুমিয়ে থাকায় ছবি তোলা সম্ভব হয়নি। পরে কফি খেতে উঠে অভিনেত্রীর অনুরোধ শুনে শাহরুখ তাঁকে আশ্বস্ত করেন যে পরে ছবি তুলবেন। এরপর ফের ঘুমিয়ে পড়েন অভিনেতা।

হিনার মনে হয়েছিল, বিমান থেকে নামার পর হয়তো আর সেই ছবি তোলা হবে না। কিন্তু অভিনেতার আচরণ তাঁকে অবাক করে দেয়। বিমান অবতরণের পর শাহরুখ নিজেই ঘুম থেকে উঠে হিনাকে ডেকে ছবি তোলেন। সেই মুহূর্তই তাঁর মনে শাহরুখ সম্পর্কে আরও গভীর শ্রদ্ধা তৈরি করে। হিনা জানান, সেই সময় শাহরুখ একটি ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। টানা কাজের কারণে ঠিকমতো ঘুমোতেও পারছিলেন না। তবুও এক অনুরাগীর আবদারকে গুরুত্ব দিয়ে যেভাবে তিনি কথা রেখেছিলেন, সেটিই হিনার কাছে ‘কিং’-এর আসল পরিচয়।


শাহরুখের বিনয়ী ব্যবহারের প্রশংসা করেছেন অভিনব শুক্লাও। মডেলিংয়ের শুরুর দিকে একটি র‍্যাম্প শোয়ের ব্যাকস্টেজে প্রথমবার শাহরুখকে দেখেছিলেন তিনি। দূর থেকে গিয়ে অভিনেতার সঙ্গে হাত মেলানোর ইচ্ছে থাকলেও নিজে থেকে এগোতে পারেননি। বরং অভিনবকে দেখে শাহরুখ নিজেই উঠে দাঁড়িয়ে তাঁর সঙ্গে হাত মেলান।  অভিনবের মতে, সেই ছোট্ট ঘটনাই তাঁকে বুঝিয়ে দিয়েছিল, তারকা হিসেবে যতটা বড় শাহরুখ খান, মানুষ হিসেবেও তাঁর মন ততটাই বড়। হিনা খান ও অভিনব শুক্লার এই অভিজ্ঞতায় ফের উঠে এল শাহরুখের সেই পরিচিত মানবিক দিক—যার জন্য শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি ভক্তদের কাছে ‘কিং’। 

You might also like!