Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Badshah-Isha Split: দ্বিতীয় বিয়েতেও সুখ অধরা! ছ’মাস কাটার আগেই ইশা রিখির সঙ্গে বিচ্ছেদ বাদশার

Badshah and Isha Rikhi got married in March
Badshah and Isha Rikhi got married in March

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্যে ভাঙন। চলতি বছরের মার্চের শেষ দিকে র‌্যাপার বাদশাকে দেখা গিয়েছিল বরবেশে। প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের পর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন তিনি। কিন্তু বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই সেই সম্পর্কে চিড় ধরার জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। ইশা রিখির সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বাদশা।


৩১ আগস্ট সমাজমাধ্যমে যৌথ বিবৃতি প্রকাশ করে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান বাদশা ও ইশা। তাঁরা জানিয়েছেন, পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই এবার থেকে পৃথক পথে এগিয়ে যাবেন তাঁরা। যৌথ বিবৃতিতে বাদশা ও ইশা লেখেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়া এবং পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত পারস্পরিক সম্মানের সঙ্গে নেওয়া হয়েছে। এই সময়ে সকলের কাছে অনুরোধ আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন। বিচ্ছেদ প্রসঙ্গে এটিই আমাদের একমাত্র বিবৃতি। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনও ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি।’

উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে বাদশার। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। এরপর বেশ কয়েক বছর পর ইশা রিখির সঙ্গে সম্পর্কে জড়ান জনপ্রিয় র‌্যাপার। চলতি বছরের মার্চের শেষদিকে তাঁদের বিয়ের খবর সামনে আসে। নতুন সংসার নিয়ে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছিল আগ্রহ। 


বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে সময় কাটানোর বেশ কিছু মুহূর্তও শেয়ার করেছিলেন দু’জনে। ফলে তাঁদের দাম্পত্য জীবন সুখেরই চলছে বলে মনে করা হয়েছিল। কিন্তু জুলাই মাসে ইশার একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় বিচ্ছেদের জল্পনা। যদিও তখন সরাসরি কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই। অবশেষে ৩১ আগস্টের যৌথ বিবৃতিতে সেই জল্পনার অবসান ঘটল। বিয়ের ছ’মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় দাম্পত্যেও ইতি টানলেন বাদশা ও ইশা রিখি।

You might also like!