Entertainment

3 years ago

Debina Banerjee : দেবিনাকে রক্ষা করতে রক্তাক্ত হলেন গুরমিত

Debina Banerjee and  Gurmeet Chowdhury
Debina Banerjee and Gurmeet Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বছরশেষে বর্ষবরণের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেবিনা ও গুরমিত চৌধুরী,জনপ্রিয় এই তারকা দম্পতিকে দেখা মাত্র ভিড় জমতে থাকে অনুরাগীদের। নিজস্বী তোলার হিরিক লেগে যায়। এর মাঝেই শুরু হয় বিশৃঙ্খলা। ক্রমে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। থিকথিক করছে জনতা, তাঁর মাঝেই আটকে পড়েন দেবিনা। সেখানে স্ত্রীকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত গুরমিত চৌধুরী। 

গুরমিত-দেবিনার বর্ষবরণের রাতে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে উত্তেজিত জনতার মাঝে আটকে পড়া স্ত্রীকে রক্ষা করতে ঝাপিয়ে পড়েন গুরমিত। এক প্রস্থ ধস্তাধস্তি ও হয়। তাতেই আহত হন অভিনেতা। হাতে-পায়ের আঁচড়ের দাগ, রক্তক্ষরণও হয়। 

এই গোটা ঘটনায় এক দিকে যেমন তিনি নেটাগরিকদের প্রশংসা কুড়িয়েছেন, অন্য দিকে, একাংশ তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি।কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘দাদাকে ইমার্জেন্সিতে নিয়ে যাও, বাপরে! কত্ত চোট পেয়েছেন।’’কেউ আবার তাঁদের পক্ষ নিয়ে লিখেছেন, ‘‘তারাকদের নিজস্ব জীবন রয়েছে, এ ভাবে তাঁদের হেনস্থা করা একেবারেই অনুচিত কাজ।’’

You might also like!