Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

2 years ago

John Abraham: 'শুধরে যাও..’আরজিকর কাণ্ডে কড়া হুমকি দিলেন জন আব্রাহাম! কাকে এই বার্তা অভিনেতার?

John Abraham threatened (Symbolic Picture)
John Abraham threatened (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারকা থেকে সাধারণ মানুষ বিচারের দাবিতে গর্জে উঠেছেন সকলেই। এবার সেই পথে এগিয়ে কড়া বার্তা দিলেন অভিনেতা জন আব্রাহাম।

অভিনেতা জন আব্রাহাম বলিউডের একাধিক সিনেমায় অ্যাকশন মুডে ধরা দিয়েছেন। কখনও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, আবার কখনও অপরাধীদের নিজের হাতে শাস্তি দিয়েছেন। এবার আরজিকর কাণ্ডে সেই মুডেই ধরা দিলেন অভিনেতা।

সংবাদমাধ্যমে জন বললেন, ”প্রতিবাদী হওয়ার আগে, আমি পুরুষদের আচারআচরণ নিয়ে ভাবতে বলব। পুরুষদের নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। খুব সচেতন হওয়া উচিত। শুধরে নেওয়া উচিত। নাহলে আমি টুকরো টুকরো করে দেব! বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভাল শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভাল ব্যবহার করতে শেখানো উচিত। মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক।”

You might also like!