
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহু দিনের বিরতি শেষে ফের জুটিতে ফিরছে রণবীর সিং ও আলিয়া ভাট । এবার নতুন ছবি ''রকি অউর রানি কি প্রেম কাহানি''- র হাত ধরে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণবীর আলিয়া ।
কর্ণ জোহর পরিচালিত ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' ছবিতে আলিয়া ভাট ও রণবীর সিংহ ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণি গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী সহ আরও অনেকে। আগামী ৪ জুলাই ট্রেলার মুক্তি পাবে এই ছবির ।
ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করে কর্ণ লেখেন, ''রকি রানির স্লাইড শো! রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবার তৈরি ভালবাসা, লড়াই ও হাসিখুশি বিবাহিত জীবনের উপদেশ দেখাতে। ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।'' বহুদিন পর রাণবীর সিং ও আলিয়া ভাটকে জুটি বাঁধতে দেখে বেশ আনন্দিত বলিউড দর্শকরা।
