
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে চলেছ 'অ্যাম আই নেক্সট'। পরিচালক রাহাত কাজমির নতুন ছবি। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা সেন। জানা গিয়েছে, এই ছবিতে ফুটে উঠেছে, একটি ১৩ বছরের মেয়ের জীবনের কঠিন লড়াই।
এই সিনেমা প্রসঙ্গে অনুষ্কা জানান, ছবির চরিত্র খুবই চ্যালেঞ্জিং। এমন চরিত্র তিনি এর আগে কখনও করেননি। এই চরিত্রে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে বলেও জানান তিনি। এই ছবিটি সমাজের কাছে একটা বার্তা নিয়ে আসবে বলেও আশাবাদী অভিনেত্রী।
এক কিশোরীকে ধর্ষণ ও তাঁর কঠিন লড়াইকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। ছবির গল্পে দেখা গিয়েছে উন্নাওকাণ্ডের ছায়া। গণধর্ষিতা হওয়ার পরে একটি ঘটনায় তাঁর গোটা পরিবারের সবাই মারা যান। কিন্তু বেঁচে যায় ওই বালিকা। গণধর্ষিতা হওয়ার পর ৬ মাস কোমায় থাকে ওই সে। এরপর সে সুস্থ হওয়ার পর জানা যায়, ওই বালিকা অন্ত্বসঃত্ত্বা। দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয় না আদালত। প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলে ওই বালিকার।এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা।
