Entertainment

3 years ago

'দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ২০২৩' - ঘোষিত পুরস্কার

Dadasaheb Phalke
Dadasaheb Phalke

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতের সিনেমা জগতের অন্যতম সেরা পুরস্কার হল 'দাদাসাহেব ফালকে'পুরস্কার। সবাই তাকিয়ে থাকে এই পুরস্কারের দিকে। দাদাসাহেব ফালকে’ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের সম্পূর্ণ তালিকা সামনে আসে সোমবার। যেখানে দক্ষিণী ও বলিউডের সমানে সমানে টক্কর বর্তমান। একদিকে যেমন তালিকায় জায়গা করে নিয়েছে ‘আরআরআর’ তেমনই তালিকাতে রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। একদিকে যেমন প্রশংসা পেয়েছেন ঋষভ শেট্টি, তেমনই অন্যদিকে চর্চায় উঠে এসেছেন আলিয়া ভাট কিংবা রণবীর কাপুর। দক্ষিণী সিনেমা ও মুম্বই সিনেমা সমানে সমানে টক্কর দিয়েছে এবছর। 


  টিভি দুনিয়াতেও চর্চার কেন্দ্রে একাধিক স্টার। চলতি বছর সেরার তালিকায় ঠাঁই কাদের, কোন বিভাগে পুরস্কার উঠল কার হাতে, রইল সেই তালিকা। সেরা ছবি- দ্য কাশ্মীর ফাইলস সেরা পরিচালক- আর বাক্লি (চুপ) সেরা অভিনেতা- রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র পার্ট ১) সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিওয়াড়ি) সেরা সম্ভাবনাময় অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা) সেরা পাশ্বচরিত্র- মণীষ পাল (যুগ যুগ জিও) ছবির জগতে অনবদ্য অবদান- রেখা সেরা ওয়েব সিরিজ়- রুদ্র সেরা ক্রিটিস অভিনেতা- বরুণ ধাওয়ান (ভেড়িয়া) বছর সেরা ছবি- আরআরআর। এছাড়াও পুরস্কারের তালিকায় আছে বছর সেরা টিভি সিরিজ়- অন্নপূর্ণা সেরা বহুমুখী প্রতিভা- অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস) টিভির পর্দায় সেরা অভিনেত্রী- তেজস্বী প্রকাশ (নাগিন) সেরা গায়িকা- নীতি মোহন (মেরি জান)। পুরস্কার প্রাপকের সকলেই আপ্লুত। মঙ্গলবার খুশির বন্যা বয়ে চলেছে চলচ্চিত্রের জগতে।

You might also like!