Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 weeks ago

Dev-Sukanta Majumdar: রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! দেবের বাড়ির গণেশ পুজোয় সুকান্ত, ‘ভাই’ বলে কী বললেন বিজেপি নেতা?

Dev-Sukanta Majumdar
Dev-Sukanta Majumdar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজনীতির ময়দানে মতপার্থক্য থাকলেও সৌজন্যের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বরাবরই আলাদা নজির তৈরি করেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। গত কয়েক বছরে বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গেও তাঁর সুসম্পর্কের ছবি বারবার প্রকাশ্যে এসেছে। সেই ধারাই বজায় থাকল এবারও। দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির গণেশ পুজোয় হাজির হলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। রাজনৈতিক দূরত্বের বাইরে এই সৌজন্য সাক্ষাৎ ফের নজর কেড়েছে বাংলার রাজনৈতিক মহলে। 

দেবের বাড়ির পুজোয় বিরোধী রাজনৈতিক শিবিরের মন্ত্রীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ বাংলার রাজ্য-রাজনীতিতে পালাবদলের পর বহু পরিবর্তিত সমীকরণের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। অতঃপর দেব-সুকান্ত সাক্ষাতে ফের সেই প্রশ্ন মাথা চাড়া দেওয়া অস্বাভাবিক নয়। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানালেন, “এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। তার কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল প্রচার করতে, তখনও মঞ্চ থেকে দেব স্বীকার করে নিয়েছিল যে, আমার সঙ্গে ওঁর ভালো সম্পর্ক রয়েছে। এবং সেটা ও বক্তৃতা দেওয়ার মাঝে জনসমক্ষেই বলেছিল। দেব সেদিনও বলেছিল- ‘যে ভালো ব্যক্তি সে জিতবে।’ ওঁর এই উদার মানসিকতার জন্যই ওঁকে আমার ভালো লেগেছে। সেজন্যই আমার এখানে আসার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করবেন না।” 


শুধু তাই নয় ঘাটালের এনসিপিআই সাংসদে ভাই সম্বোধন করে সুকান্তর মন্তব্য, “আমি দেবের বন্ধু বা দাদাও বলতে পারেন, যেহেতু আমি ওঁর থেকে বয়সে একটু বড়। তাই দেবের আমন্ত্রণে আজ এখানে এসেছি। পুজোর অনুষ্ঠানকে এসব রাজনৈতিক পরিচয়ের থেকে উর্ধ্বে রাখাই ভালো।” বছর কয়েক ধরেই বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করেন দেব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সোমবারই বাপ্পাকে স্বাগত জানিয়েছেন সুপারস্টার সাংসদ। আর পুজোর দ্বিতীয় দিনে মঙ্গলবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় হাজির সুকান্ত। নিষ্ঠাভরে গজাননের আরাধনার পর দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গেও কথা বলেন তিনি। অভিনেতা-প্রযোজকের বাড়িতে বসে নিজের আসন্ন নাটক ‘কেশরী হত্যা?’ নিয়েও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। যেখানে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন বালুরঘাটের সাংসদ। 

You might also like!